কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- করোনা জনিত বিধিনিষেধের মেয়াদ আরো একদফা বাড়ালো রাজ্য সরকার। তবে আসন্ন পুজোর দিন গুলোতে শিথিল করা হলো নৈশকালীন কড়াকড়ি। তবে এই পর্বেও লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেয়নি নবান্ন। করোনা রুখতে রাজ্য সরকারের জারি করা বিধি-নিষেধের চলতি মেয়াদ বৃহস্পতিবারই শেষ হয়েছে। এদিন সন্ধ্যায় নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত করোনা বিধি নিষেধ জারি থাকবে। তবে ১০ ই অক্টোবর পঞ্চমী থেকে কোজাগরী লক্ষ্মী পূজার দিন ২০ অক্টোবর পর্যন্ত রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বাইরে বেরোনো নিয়ে কোন কড়াকড়ি থাকবে না। অর্থাৎ আগের মত রাত জেগে ঠাকুর দেখতে পারবেন মানুষ। তবে মাসের বাকি দিনগুলোতে যথারীতি নৈশ বিধি নিষেধ বলবৎ থাকবে। অর্থাৎ জরুরী কোনোও কারণ ছাড়া ওই সময় বাইরে বেরোনো নিষেধ থাকছে।
Related Articles
বিজেপি সাংসদ কে রাস্তায় আটকে হেনস্থার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে।
নদিয়া, ১ জুন:- বিজেপি সাংসদ কে রাস্তায় আটকে হেনস্থার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। সোমবার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বাড়ি থেকে বের হলেই তাকে প্রায় এক ঘণ্টা রাস্তায় আটকে রাখে শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, দিন কয়েক আগে জেলা স্বাস্থ্য দপ্তর এর তরফ থেকে রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার কে হোম কোয়ারেন্টাইনে থাকার নোটিশ জারি করা হয়। […]
ভোটের আগেই নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট রাজ্যপালের।
কলকাতা , ১৯ জানুয়ারি:- নির্বাচনের আগেই নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। মঙ্গলবার শহরের এক বেসরকারি হোটেলে চ্যাটার্জী একাউন্টেন্টের একটি সম্মেলনে এসে এমনই মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, বিহারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার পরে যেভাবে সারাদেশের সকলের কাছে নজর কেড়েছিল নির্বাচন কমিশন আমার বিশ্বাস 2021 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারা যে ভূমিকা পালন […]
ঝিলে মহিলার দেহ। চাঞ্চল্য বালিতে।
হাওড়া, ৩০ মে:- হাওড়ার বালি থানা এলাকার একটি ঝিল থেকে উদ্ধার হলো মধ্যবয়সী এক মহিলার মৃতদেহ। রবিবার বিকেল নাগাদ সতীশ চক্রবর্তী লেন বিনয় বাদল দীনেশ নগরের ঝিলে দেহটি ভাসতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম অঞ্জু লোধ (৪৭)। তাঁর পরিবাররের তরফ থেকে জানা গেছে, এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ অঞ্জুদেবী বাড়ি থেকে খাওয়াদাওয়া […]






