ব্যারাকপুর , ২৮ মার্চ:- দোল উৎসবকে হাতিয়ার করে রবিবার সাত সকালেই নির্বাচনী প্রচারে জোরকদমে নেমে পড়লেন বিভিন্ন রাজনৈতিক দলের পার্থীরা। এদিন কামারহাটি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম পার্থী স্বায়নদীপ মিত্র ঢাকঢোল সহকারে নাচগানের মাধ্যমে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে রঙ মেখে এলাকায় এলাকায় জনসংযোগ করলেন। স্বায়নদীপ নিজেও যেমন রঙ মাখলেন, কর্মী-সমর্থকদেরও রঙ মাখিয়ে দিলেন। এদিন কামারহাটির সিপিএম প্রার্থী দোল উৎসবকে হাতিয়ার করে বেলঘরিয়ার দেশপ্রিয়নগর, টিচার্স কলোনী, উদয় ভিলা উদ্বাস্তু কলোনী, সিদ্ধার্থ শঙ্কর রায় কলোনী সহ বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে দোল উৎসবে সামিল হয়ে নির্বাচনী প্রচার সারলেন। এদিনের বর্নাঢ্য প্রচার মিছিলে মহিলাদের নৃত্য পরিবেশন ছাড়াও গান গাইতেও দেখা যায়। পাশাপাশি এদিন সকালে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের পার্থী তন্ময় ভট্টাচার্য বিরাটির সরকারি আবাসনে গিয়ে কচিকাঁচা ও যুবক-যুবতিদের সঙ্গে দোল উৎসবে মাতলে। নিজেও যেমন রঙ মাখলেন অন্যদেরও তিনি রঙ মাখিয়ে দিলেন।
Related Articles
বিশ্বাসঘাতকদের মানুষ শুন্য হাতে ফিরিয়ে দেবে , মনোজ তিওয়ারিকে পাশে বসিয়ে বললেন অরূপ রায়।
হাওড়া, ৭ মার্চ:- অরূপ রায়ের আশীর্বাদ নিয়ে আজ থেকেই হাওড়ায় প্রচারে নামতে চলেছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোজ তিওয়ারির নাম ঘোষিত হয়েছে। রবিবার সকালে মনোজ তিওয়ারি মধ্য হাওড়ায় অরূপ রায়ের বাড়িতে আসেন। তাঁর আশীর্বাদ নেন। অরূপ রায় বলেন, “মনোজ যেভাবে ক্রিকেটের মাঠে সেঞ্চুরি হাঁকিয়েছেন, সেভাবেই মনোজ বিরোধীদের বাউন্সারকে […]
হাওড়ায় নবান্ন অভিযানের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিজেপির রাজ্য নেতৃত্ব।
হাওড়া, ৯ সেপ্টেম্বর:- আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন চলো অভিযানকে সামনে রেখে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। শুক্রবার সকালে বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক সুনীল বনশালের নেতৃত্বে বিজেপির নেতৃত্ব নবান্ন অভিযানের প্রস্তুতি ঘুরে দেখেন। তারা প্রথমে হাওড়ার সাঁতরাগাছি স্টেশন এলাকায় যান। পরে ওখান থেকে হাওড়া ময়দানে ওই প্রতিনিধি দল আসেন। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, রাজ্য সরকার […]
ভোটে নিযুক্ত সরকারি কর্মচারীদের শুরু হল ট্রেনিং।
সুদীপ দাস, ৫ জানুয়ারি:- কর্পোরেশন নির্বাচনের ঘন্টা বেজে গেছে। আজ থেকে শুরু হয়ে গেল নির্বাচনের কাজে যে সমস্ত সরকারি কর্মী অংশগ্রহণ করবেন তাদের ট্রেনিং। চন্দননগর কর্পোরেশনের ভোটের দামামা বেজে গেছে। করোনার তৃতীয় ঢেউ শুরু হলোও নির্বাচন রয়েছে বহাল। আর সেই নির্বাচন প্রক্রিয়াকে সঠিকভাবে রুপায়ন করার লক্ষ্যে যে সমস্ত সরকারি কর্মীরা মানুষের ভোট নেওয়ার কাজ করবেন […]








