কলকাতা, ২৩ আগস্ট:- আফগানিস্তান ইস্যুতে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল। দেশ ও দশের স্বার্থে আটকদের স্বার্থে রাজ্য কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “এখানে দেশের ব্যাপার জড়িয়ে, রাজ্যের ব্যাপার জড়িয়ে। আমরা একসঙ্গেই কাজ করছি। সবাইকে যাতে ফিরিয়ে আনা যায় এখন সেটাই লক্ষ্য। বিস্তারিত যখন হাতে পাব, আমাদের কাছে রিপোর্টিং করবে, তখন আমরা আপনাদের জানাতে পারব।” আফগান-পরিস্থিতি নিয়ে আগামী ২৬ অগস্ট সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র। বৃহস্পতিবার সকাল ১১ টায় এই বৈঠক হবে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য, “বিদেশমন্ত্রক যদি সর্বদল ডাকে, আফগান তালিবানের মতো বিষয়ে যদি বৈঠক ডাকা হয় সেখানে নিশ্চয়ই যাবে।”
Related Articles
দশদিনের মধ্যেই ডাকাতির গহনা উদ্ধার , শ্রীরামপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১।
হুগলী, ৮ নভেম্বর:- মাসি ও পরম আত্মীয় টোপ দিয়ে গ্যাস সিলিন্ডার সাপ্লাই করতে এসে ডাকাতি করল গ্যাস সাপ্লাই যুবক। গত মাসের ২৯ তারিখের রাতে দিপালি সেন(৭০)শ্রীরামপুরের বেনিয়াপাড়া লেন চাতরায় বাড়িতে চুরি হয়। ডাকাতির মধ্যে বেশী ছিল সোনার গহনা। ঘটনায় অভিযোগ দায়ের হয় শ্রীরামপুর থানায়। তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর আসে যারা ডাকাতির সাথে […]
হাওড়া জেলা হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য।
হাওড়া, ২১ আগস্ট:- হাওড়া জেলা হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়াল। এদিন দুপুর নাগাদ ওই ঘটনা ঘটে। জানা গেছে, ডোমজুড়ের বাঁকড়া থেকে ১১ মাসের ওই শিশুটিকে হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য তার মা নিয়ে এসেছিলেন। আউটডোরে ভিড় থাকার জন্য তিনি শিশুটিকে নিয়ে আউটডোরের বাইরে বসেছিলেন। সেই সময় শিশুটির টয়লেটের জন্য তার মা বাইরের […]
হুগলিতে কোভিড ভ্যাকসিন এর ট্রায়াল রান শুরু
হুগলী ,৮ জানুয়ারি:- হুগলীর পোলবা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে শুরু হল কোভিড ভ্যাকসিন এর ট্রায়াল রান। শুক্রবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর উপস্থিতি তে পঁচিশ জন কে ভ্যাকসিন এর ট্রায়াল দেওয়া হবে। ট্রায়াল শুরু র আগে স্বাস্থ্য আধিকারিক কর্মী এব্ং উপভোক্তাদের বিষয় টি নিয়ে বোঝানো হয়। শুধু মাত্র টিকা প্রদান বাদ দিয়ে আগামী দিনে কিভাবে এই […]








