হুগলি,৬ এপ্রিল:- হুগলি জেলা ব্রিক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে, লকডাউন পরিস্থিতির কারণে অসহায় দরিদ্র গৃহবন্দি মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল। এদিন সংগঠনের তরফে চন্দননগর কমিশনারেট ও হুগলি গ্রামীণ পুলিশ সুপার দফতরে গিয়ে চার টন চাল ও দুই টন আলু বিতরনের জন্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা সংগঠনের সভাপতি শৈবাল মিত্র, সহ সভাপতি মোহিত ঘোষ, সম্পাদক জয়ন্ত দাস ও রাজ্য ব্রিক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সহ সভাপতি সুবীর শেঠ সহ অনান্যরা। জেলায় মোট 215 টি ইটভাঁটা রয়েছে। প্রত্যেক ভাঁটার মালিকরা একত্রিত হয়ে তহবিল তৈরি করেছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, লকডাউন উঠে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর COVID19 এর রিলিফ ফান্ডে টাকা দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের অনান্য জেলার সংগঠন থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হবে।
Related Articles
প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়।
অসিতাভ গঙ্গোপাধ্যায়, ১৫ ফেব্রুয়ারি:- “জন্মিলে মরিতে হবে জানে তো সবাই / তবু মরণে মরনে অনেক তফাৎ আছে ভাই/ সব মরন নয় সমান।” বাঙালির হৃদয়ে অমরত্বের সিংহাসন অলংকৃত করে চলে গেলেন প্রতুল মুখোপাধ্যায়। বাংলার মুখ, বাঙালির ভাষা চিরন্তন হয়ে রইল তাঁর সৃষ্টিতে। আমরা যখন “বাংলায় গান গাই” তখন প্রতুল মুখোপাধ্যায়ের মুখচ্ছবি দেখতে পাই, দেখতে পাবো ততদিন […]
করোনা আক্রান্ত এলাকায় নিয়মিত সমীক্ষা চালানোর নির্দেশ স্বাস্থ্য দপ্তরের।
কলকাতা , ৬ এপ্রিল:-করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর দৈনন্দিন নমুনা পরীক্ষা সংখ্যা বৃদ্ধি এবং সর্বাধিক আক্রান্ত এলাকা গুলোতে নিয়মিত সমীক্ষা চালানোর জন্য সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বর্তমানে দৈনিক গড়ে যেখানে ২২ থেকে ২৭ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে তা বাড়িয়ে ৫০ হাজার করতে বলা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। সরকারী পরীক্ষা […]
যতদিন দলের আমাকে প্রয়োজন ততদিন পর্যন্ত দল করে যাব- অরূপ রায়।
হাওড়া , ১ জানুয়ারি:- “যতদিন আমাকে দলের প্রয়োজন হবে ততদিন দলের জন্য সেবা করে যাব। দল ক্ষমতায় থাকলেও দলের সঙ্গে আছি। দল ক্ষমতায় না থাকলে বিরোধী দলে আছি। যতদিন দলের আমাকে প্রয়োজন ততদিন পর্যন্ত দল করে যাব। যদি কোনওদিন মনে হয় আমার প্রয়োজন দলে ফুরিয়েছে, সেদিনই দল থেকে সরে যেতে পারি তবে তার আগে নয়। […]







