হাওড়া , ২৫ জুলাই:- যৌতুকের দাবিতে গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। শনিবার সকালে অশান্তি চরমে ওঠে। অত্যাচার সহ্য করতে না পেরে তরুণী গৃহবধূ ( ২০ ) গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর থানা এলাকার ফোরশোর রোড এআরপি লাইনে। এই ঘটনায় থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন গৃহবধূর বাবা। সেই অভিযোগ পেয়েই পুলিশ গৃহবধূর স্বামী সুরজ রাউত, শ্বাশুড়ি লক্ষ্মী রাউত ও ভাসুর অনিল রাউতকে গ্রেফতার করে। জানা গেছে, ২০১৮ এর ২২ অক্টোবর সুরজের সঙ্গে ভালবাসা করে বিয়ে হয়েছিল ওই তরুণীর। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শুরু হয় নির্যাতন। যৌতুক না দিতে পারায় নির্যাতন দিনে দিনে বাড়তে থাকে। শনিবার সকালে সাড়ে ৮টা নাগাদ ওই তরুণী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
Related Articles
অয়েল ট্যাঙ্কার মালিকদের বিক্ষোভে ব্যাহত হলো হাওড়া মৌরিগ্রামের আই.ও.সি কেন্দ্রের পরিষেবা।
হাওড়া, ১৫ মার্চ:- এবার অয়েল ট্যাঙ্কার মালিকদের বিক্ষোভের জেরে ব্যাহত হলো হাওড়া মৌরিগ্রামের আই.ও.সি কেন্দ্রের পরিষেবা। হাওড়ার মৌরিগ্রাম আই.ও.সি কেন্দ্র থেকে মূলত দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, মেদনীপুর ও নদীয়ার জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হয়। আর এই তেল সরবরাহের দায়িত্বে রয়েছে বিভিন্ন সংস্থার ১৮০টি অয়েল ট্যাঙ্কার। যারা প্রতিদিন মৌরিগ্রাম থেকে তেল নিয়ে পরিষেবা দেন। […]
বিতর্কের আবহেই রাজভবনে পালিত হলো রবীন্দ্রজয়ন্তী।
কলকাতা, ৮ মে:- এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চলতি বিতর্কের আবহে রাজভবনে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। শুধু তাই নয় সম্বর্ধনা দেওয়া হল রাজভবনের ছয় ‘নিষ্ঠাবান’ কর্মীকে। যেখানে রাজভবনের এক মহিলা কর্মীই রাজ্যপালকে অভিয়ুক্ত করছেন, সেখানে ‘নিষ্ঠাবান’ কর্মীদের পুরস্কারের মধ্যে দিয়ে রাজ্যপাল অন্য় কোনও বার্তা দিতে চাইছেন কিনা সে প্রশ্নও উঠছে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান […]
বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হাওড়ায়।
হাওড়া, ২৩ জানুয়ারি:- উড়িষ্যা থেকে বাংলায় পাচার হওয়ার আগেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ। সোমবার ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সমেত গাড়িটিকে ধরার জন্য ওত পেতে থাকে পুলিশ। পুলিশের জালে ধরা পড়ে প্রায় ৪০ কেজি ওজনেরও বেশি পরিমাণ গাঁজা। সাঁকরাইল থানা এলাকার ১৬ নম্বর জাতীয় […]











