হাওড়া, ১১ আগস্ট:- উত্তর হাওড়ার সালকিয়ার বাঁধাঘাটে ভেঙে পড়লো বিপজ্জনক বাড়ির একাংশ। বুধবার বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। দোতলা বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকার কারণে সেখানে কেউ থাকতেন না। ফাঁকা বাড়িটি আগাছায় পরিপূর্ণ হয়েছিল। এদিন বিকেলে আচমকাই জীর্ণ বাড়িটির পিছন দিকের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় কেউ হতাহত হয়নি। বাড়ির সামনের অংশ ভেঙে রাস্তার দিকে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এদিন বিপজ্জনক অবস্থায় থাকা বাড়িটির পিছন দিকের অংশ ভেঙে পড়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান পথচলতি মানুষ। উত্তর হাওড়ার ব্যস্ততম রাস্তা শ্রীঅরবিন্দ রোডের দোতলা এই বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকার কারণে দীর্ঘদিন ধরে খালি পড়ে ছিল বলে জানা গেছে। বুধবার বিকেল নাগাদ দুর্ঘটনার পর সেখানে ছুটে আসে পুলিশ। আসেন দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও।
Related Articles
শেষ দফার নির্বাচনে দুর্যোগের ভ্রুকুটি।
কলকাতা, ৩১ মে:- নির্বাচনের শেষ দফায় দুর্যোগের ভ্রুকুটি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে গতকাল রাত থেকেই চলছে টানা বৃষ্টি। এরই মধ্যে শেষ দফার ভোট প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন এবং নির্বাচন কমিশন। সপ্তম দফীার বোট কলকাতার দুই াসন সহ রাজ্যের নয় লোকসভা আসনে। শুক্রবার তাই বৃষ্টি মাথায় নিয়েই ডিসি আরসি থেকে সাজ সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দ্যেশ্যে রওনা হচ্ছেন […]
ভারত সহ গোটা বিশ্বের পরিস্থিতি উদ্বেগজনক , এ রাজ্যেও ভাবাচ্ছে করোনা।
বিশেষ রিপোর্ট : সোজাসাপটা, ১ এপ্রিল:- শুধু মাত্র এক রাতের মধ্যে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ল ২৪০। গত ১২ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩৭। এর মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১৩২ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে ৩০২ […]
মুকুল রায়ের সহধর্মিনীর প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা ।
কলকাতা, ৬ জুলাই:- বিধায়ক শ্রী মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কৃষ্ণা দেবী বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আমি তাঁকে ঘনিষ্ঠভাবে চিনতাম। তিনি মানুষের ভালো চাইতেন। আমি কৃষ্ণা রায়ের স্বামী মুকুল রায় ও পুত্র শুভ্রাংশু রায় এবং পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক […]







