চিরঞ্জিত ঘোষ , ১২ আগস্ট:- বর্ধমানের জামালপুর থেকে নিখোঁজ সামিম হোসেন ও বরুন মূুর্মু দুই যুবকের রহস্য উদ্ঘাটন করতে ডানকুনির খালে তল্লাশি পুলিশের। ঘটনার সুত্রপাত গত ৪ তারিখে। কাজের জন্য কলকাতায় মাঝে মাঝেই লরি নিয়ে আসত এই দুই যুবক। অভিযোগ গত তারিখ বাড়ী থেকে বোড়োনোর পর আর তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। বীরভূম ইলামবাজার ফাস্ট ফুডের দোকান আছে সামিমের। বোলেরো পিকআপ ভ্যান নিয়ে কলকাতা যাওয়ার পথে নিখোঁজ হয়। তাদের বোলেরো পিকআপ ভ্যানটি জামালপুরের একটা হোটেলের পাশে ফেলে রাখে দুষ্কৃতিরা। কেস ডাইভার্ট করার জন্য।সামিম ব্যবসায়ী তার ড্রাইভার বরুন। নিখোঁজ যুবকদের বাড়ীর লোকজন অভিযোগ করেন জামালপুর থানায়। ঘটনার তদন্তে নেমে এই ঘটনার তদন্তে নেমে জামালপুর থানার পুলিশ ডানকুনি থেকে কালো,বাবু আর আকতারকে গ্রেফতার করে। তাদের জিঙ্গাসাবাদ করে জানা যায় নিখোঁজ দুই জনকে খুন করে ডানকুনির পচা খালে ফেলে দিয়েছে অভিযুক্তরা। সেই মত গত রাত থেকে ওই খাল পরিস্কার করে তল্লাশিতে নামে পুলিশ। যদিও বৃহস্পতিবার বেলা অবধি সেখান থেকে কোনও দেহ উদ্ধার হয়নি।
Related Articles
জল বাঁচাও , প্রকৃতি বাঁচাওয়ের লক্ষ্যে রিক্সাযোগে সিয়াচেনের পথে বাংলার সত্যেন !
সুদীপ দাস , ৪ আগস্ট:- অভাবের তাড়নায় সাইকেল নিয়ে ভ্রমন শুরু দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার সত্যেন দাসের। ৯০ এর দশকে সাইকেল সহযোগে দার্জিলিং থদকে পুরী ভ্রমন শুরু। এরপর ১৯৯৫ সালে সাইকেল করে সমগ্র দেশ ভ্রমন করেন সত্যেন। তবে সেইসমস্ত ভ্রমনের উদ্দেশ্যই ছিলো দারিদ্র দূরীকরণ নিয়ে কোন না কোন বার্তা। তাই নিজের দারিদ্র মেটানোর প্রবল […]
পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের।
হুগলি , ২০ ফেব্রুয়ারি:- হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রশাসক সদস্য মাননীয় শ্রী সুবীর ঘোষের উদ্যোগে ও বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি নওগাঁ পেট্রোল পাম্পে। উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী অরিন্দম গুই […]
লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আরামবাগে , জমায়েত এড়াতে করতে হলো লাঠিচার্জ।
আরামবাগ , ১৬ মে:- রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী লকডাউন সফল করতে লাঠি হাতে প্রশাসন। আরামবাগ জুড়ে একদিকে আরামবাগ থানার পুলিশ যেমন কড়া পদক্ষেপ গ্রহন করছে তেমনি ম্যাজিস্টেটের নেতৃত্বে মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল লাঠি হাতে রাস্তায় নামে। আইন ভঙ্গকারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহন করেন প্রশাসানের আধিকারিক থেকে শুরু করে পুলিশ অফিসার। এদিন লকডাউন উপেক্ষা করে […]







