কলকাতা, ১০ জুলাই:- রাজ্য সরকার প্রতিবছর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেন শূন্যপদের ভিত্তিতে প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া যথাসম্ভব স্বচ্ছ রাখার চেষ্টা করা হবে বলেও তিনি জানিয়েছেন। এইদিকে কমিশনের তরফেও আজ এক পৃথক সাংবাদিক বৈঠকে আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অচলাবস্থা কেটেছে বলে জানানো হয়। সফল প্রার্থীদের প্রথমে ইন্টারভিউ এবং তারপরে সেই ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে নিয়োগ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। নিয়োগ প্রক্রিয়া ঘিরে কোনো অসন্তোষ থাকলে প্রার্থীরা কমিশনের দপ্তরে অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও কমিশনের তরফ এ আশ্বাস দেওয়া হয়েছে।
Related Articles
করোনা মোকাবিলায় এগিয়ে এলেন শিল্পীরাও। বন্ধ রাখা হল গানের স্কুল।
হাওড়া ,২১ মার্চ:- রাজ্য সরকারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে করোনা সতর্কতা হিসেবে হাওড়ায় সমস্ত কোচিং ক্লাস বন্ধ রেখেছেন প্রাইভেট টিচাররা। এবার এই কর্মযজ্ঞে এগিয়ে এলেন হাওড়ার বিভিন্ন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান। উত্তর হাওড়া শিল্পী সংস্থার পরিচালনায় বিশ্বতান সঙ্গীত প্রতিষ্ঠান তাদের গানের কোচিং ক্লাস বন্ধ রেখেছেন শুক্রবার থেকে। আগামী ৩১ তারিখ সমস্ত ছাত্র-ছাত্রীদের ছুটি ঘোষণা […]
এসএসকেএমএ মুখ্যমন্ত্রী, হতে পারে পায়ে অস্ত্রোপচার।
কলকাতা, ৬ জুলাই:- হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে এসএসকেএম হাসপাতালে এসেছেন। তাঁর পায়ে অস্ত্রোপচার হতে পারে। এসএসকেএমে আসার পর তাঁকে ইউসিএম ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সিটি স্ক্যান হওয়ার কথা। কিছু ক্ষণ বাদে ইউসিএম ভবন থেকে তাঁকে বেরোতে দেখা যায়। বেরনোর সময় উপস্থিত এক রোগীর সঙ্গে কথাও বলেন তিনি। […]
হিন্দমোটরের বিভিন্ন জায়গায় প্রবীর ঘোষালের নামে পড়লো পোষ্টার।
হুগলি , ২ ফেব্রুয়ারি:- এবার গোষ্ঠীদ্বন্ধের ছায়া বিজেপিতে?হিন্দমোটরের বিভিন্ন জায়গায় প্রবীর ঘোষালের নামে পড়লো পোষ্টার। গত পরশু দিন ডুমুরজলায় রাজীব ব্যানার্জির সাথে বিজেপিতে যোগ দেন উত্তরপাড়ায় প্রাক্তণ বিধায়ক প্রবীর ঘোষাল। উত্তরপাড়ার প্রাক্তণ বিধায়ক বিজেপিতে যোগ দিতেই হিন্দমোটর কোন্নগরের নিচু তলার বিজেপি কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।প্রবীর ঘোষালের নামে হিন্দমোটরের বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে। সেই পোষ্টারে […]







