হুগলি , ৩০ মে:- করোনা কালে আক্রান্ত ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির হাতে মা ক্যান্টিনের মাধ্যমে ডিম ভাত তুলে দেবে বৈদ্যবাটি পুরসভা। রবিবার পুরসভা প্রাঙ্গনে ক্যান্টিনের সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে চাঁপদানীর বিধায়ক তথা বৈদ্যবাটি পুরসভার পুরপ্রশাসক অরিন্দম গুই বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষদের পাশে থাকতেই এই উদ্যোগ। মাত্র ৫ টাকায় আগাম কূপন নিলেই মিলবে রান্না করা খাওয়ার। প্রতিদিন ২৫০ জন মানুষকে এই পরিষেবা দেওয়ার দাবি করেন বিধায়ক।
Related Articles
একুশে জুলাই শহীদ সমাবেশের আগে হুগলিতে পোস্টার ঘিরে চাঞ্চল্য।
হুগলি, ২০ জুলাই:- “যারা ২১ জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতা তারা অবশ্যই নিজের ইনসুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন”। প্রচ্ছন্ন হুমকি দিয়ে লেখা এমনই পোস্টারে ছেয়েছে পোলবার জোড়াশ্বত্থতলা, দাদপুরের মালপারা। ২১ জুলাই তৃনমূলের শহীদ সমাবেশের আগে এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলিতে। আজ সকালে এই রকম পোস্টার দেখতে পান স্থানীয়রা। কে লিখেছে কারা মেরেছে তা […]
২ গোলে পিছিয়ে থেকেও নাটকীয় জয় এসি মিলানের।
স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- ইটালির সেরি আ-য় বুধবার দু’গোলে পিছিয়ে থেকেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জুভেন্টাসকে ৪-২ হারিয়ে চমকে দিল জলাটান ইব্রাহিমোভিচদের এসি মিলান। দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটে তিন গোল করে তারা। বুধবার একটা সময় পর্যন্ত যে মেজাজে খেলেছে জুভেন্টাস, মনে হচ্ছিল হাসতে হাসতে তিন পয়েন্ট নিয়ে যাবে। দ্বিতীয়ার্ধের ২ মিনিটে একক প্রচেষ্টায় প্রথম গোল করেন […]
টেমস নদীর মত সাজানো হবে গঙ্গার দুই পাড়, জানালেন পরিবহন মন্ত্রী।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- কলকাতাকে লন্ডন বানানোর স্বপ্ন দেখেছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্বপ্নকে বাস্তবায়িত করতে পরিকল্পনা নিল রাজ্য সরকার। সেই পদক্ষেপ অনুযায়ী টেমস নদীর মত সাজানো হবে গঙ্গার দুই পাড়। স্থানীয় সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে। গাছ লাগানো হবে। বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় জল পরিবহণকে আরও আধুনিকভাবে সাজিয়ে তোলা হবে। দূষণহীন আধুনিক জলযান নামানো হবে। থাকবে নতুন […]








