কলকাতা , ১০ মে:- রাজ্যে পুরোদস্তুর লকডাউন জারি না হলেও যতদূর সম্ভব কঠোরভাবে বিধি নিষেধ জারি করার পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যতদূর সম্ভব সংযতভাবে উৎসব ও আচার-আচরণ পালন করে সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।নবান্ন সভাঘরে কোভিড পরিস্থিতিতে নিয়ে আজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানেও তিনি কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেন সমস্ত মসজিদ কমিটিকে অনুরোধ করা হবে যাতে ছোট করে ইদের প্রার্থনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘আনন্দ করতে গিয়ে অসুখ যেন না হয়। কারণ অক্সিজেন, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। যতটা সম্ভব জোগাড় করা হচ্ছে।’ গত বারের মতো এবারও রেড রোডে নামাজ হবে না বলে সরকারকে জানিয়েছে কমিটি। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের জন্য রেড রোডের নামাজ কমিটিকে ধন্যবাদ জানান।
Related Articles
আরজি কর ঘটনার ন্যায় বিচার চেয়ে হাওড়ায় স্কুলের ছাত্র-ছাত্রীদের মৌন মিছিল।
হাওড়া, ২২ আগস্ট:- আরজি করের ঘটনার বিচার চেয়ে এবার মৌন মিছিল স্কুলের ছাত্রছাত্রীদের। হাওড়ার কদমতলার ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতন বয়েজ হাইস্কুলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ওই মৌন মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিল স্কুলের গেট থেকে শুরু করে শানপুর মোড় হয়ে ইছাপুর জলের ট্যাঙ্ক, ব্যাঁটরা থানা, কদমতলা বাটার মোড় হয়ে স্কুলে প্রবেশ করে। ছাত্রছাত্রীদের হাতে […]
সর্বভারতীয় স্তরে প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে বেলুড় মঠে।
হাওড়া,২৭ডিসেম্বর:- রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসে এই প্রথম সর্বভারতীয় স্তরে প্রাক্তনী সম্মেলন হতে চলেছে বেলুড় মঠে। ২৮ ও ২৯ ডিসেম্বর, শনি ও রবিবার ২ দিনের ওই সম্মেলনে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রায় সাড়ে ৩ হাজার প্রাক্তন ছাত্রছাত্রী যোগ দেবেন। এ বিষয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে জানানো হয়েছে, দেশের ৪৮টি রামকৃষ্ণ মঠ ও […]
ব্যান্ডেলে পাপ্পু দাস খুনে গ্রেপ্তার তিন।
হুগলি, ১৭ সেপ্টেম্বর:- হুগলির সাহাগঞ্জে জুপিটার কারখানার সুপারভাইজার পাপ্পু দাসকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার তিনজন। আজ ভোরে তিনজনকে গ্রেফতার করে চন্দননগর পুলিশের গোয়েন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন সাব কনট্রাকটর ও দুই জন শ্রমিক। বিশ্বকর্মা পুজোর খাওয়াদাওয়ার জন্য টাকা চাওয়া নিয়ে বচসার জেরে খুন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে […]








