সুদীপ দাস,১৬ এপ্রিল:- লকডাউনে মানুষ গৃহবন্দি, আর সেই সময় সরকারি উদ্যোগে বিনামূল্যে রেশন নিয়ে শুরু হয়েছে ব্যাপক দুর্নীতি। স্থানীয় মানুষের সোচ্চার হওয়ার পর বাধ্য হয়ে নিজের ভুলের কথা মেনে নিল রেশন ডিলার। পাওয়ার কথা ৩ কিলো, দেওয়া হচ্ছে ১.৫কিলো , বেশ কদিন ধরেই এইভাবেই রেশনের বিলি হচ্ছিল মগরা থানার অন্তর্গত মিঠাপুকুর এলাকার এক রেশন শপে। ন্যায্য পাওনার অর্ধেক রেশন তুলে দেওয়া হচ্ছিল এলাকাবাসীর হাতে, জিনিস কম মেলায় সোচ্চার হয়ে ওঠে সাধারণ মানুষ, সেই সময় আরো কিছু এলাকার লোকজন জড়ো হতে, অশনির সংকেত দেখে নিজের ভুলের কথা স্বীকার করে নেয়, রেশন দোকানের কর্মচারী। এলাকার মানুষ প্রশ্ন করায় উত্তর এলো “সবই তো জানো ! ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি”। তিনি আসল বোধহয় এইটাই বোঝাতে চেয়েছেন যে রেশন চুরিটা এক বৈধ ব্যাপার , যেটা হয়তো চলে আসছে দিনের পর দিন। একলার পরিচিত সঞ্জয় বাবু হাতজোড় করে সমস্ত রেশন মালিকদের জানিয়েছেন “এই সময় মানুষের মুখের গ্রাস কেড়ে নেবেননা,দয়া করে তাদের পাওনা টুকু এই সময় আপনার ন্যায্য ভাবে বিলি করুন, কারণ মানুষ গৃহবন্দি, অভাব দেখা দিয়েছে খাদ্যের আর সেই কারণেই দৌড়ে আসছে আপনাদের কাছে তার প্রাপ্য টুকু পেতে, আর সেখানে আপনার তাদের পাওনার অর্ধেকটাই গ্রাস করে নিচ্ছেন”। রেশন মালিক অবশ্য এই বৈধ চুরিটিকে যা এতদিন করে এসেছেন সেটিকে ভুল হয়েছে বলে মিটিয়ে নিতে চেয়েছেন। তবে এবার ঠিক দেওয়া হবে সেটি তিনি স্বীকার করেছেন। প্রশ্ন থেকে গেছে দেওয়া হবে তো ?
Related Articles
ভুয়ো আইপিএস তদন্তে অভিজিতের বাড়িতেও তল্লাশি।
হাওড়া, ৩১ জুলাই:- ভুয়ো আইপিএস গ্রেফতার কান্ডে হাওড়ায় তাঁর ‘দেহরক্ষী’র বাড়িতে তল্লাশি চালালো পুলিশ। ভুয়ো আইপিএস অফিসার পরিচয় দিয়ে গ্রেফতার হয়েছিলেন বেলঘড়িয়ার বাসিন্দা রাজর্ষি ভট্টাচার্য। এবার এই মামলায় রাজর্ষির ‘দেহরক্ষী’ অভিজিৎ দাস ওরফে সন্তু’র হাওড়ার জগাছার বাড়িতে তল্লাশি চালালো পুলিশ। জানা গেছে, আগে নিরাপত্তারক্ষীর কাজ করতেন অভিজিৎ। কয়েক মাস আগে তিনি ওই ভুয়ো আইপিএসে’র দেহরক্ষী […]
এই কঠিন সময়ে বাড়ীর বড়দেরই বাচ্চাদের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে।
তরুণ মুখোপাধ্যায়,২ এপ্রিল:- করোনার সময়ে বাড়ীর বড়দেরই বাচ্চাদের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। যে সমস্ত বাচ্চারা মোটামুটি বুঝতে শিখেছে তাঁদের বারংবার বলতে হবে তোমরা শরী্রের যেখানে-সেখানে হাত দেবে না, বারংবার হাত ধুতে হবে প্রভৃতি। আর একদম ছোট বাচ্চারা তো বাবা-মায়েরই একটি অঙ্গ। তাই তাঁদের দিকে বাবা-মাকেই নজর রাখতে হবে। কারন এই আবহাওয়া পরিবর্তনের সময় এমনিতেই […]
দোলের আগে চাকরি প্রার্থী যুবক-যুবতীদের জন্য সুখবর দিল রাজ্য।
কলকাতা, ৬ মার্চ:- দোল ও হোলি উৎসবে আগে রাজ্যের চাকরিপ্রার্থী যুবক যুবতীদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। সরকারের বিভিন্ন দফতরে প্রায় তিন হাজার শুন্য পদে কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সোমবার বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া চালু হবে বলে জানিয়ে […]







