কলকাতা , ৬ মে:- প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকদের দ্রুত সুবিধা প্রদানের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।কৃষকদের ১৮ হাজার টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী, তা এখনও পূরণ হয়নি বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, এই প্রকল্পে ২১.৭৯ লাখ কৃষক ওই প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে ১৪.৯১ লাখ জনের তথ্য সংশ্লিষ্ট পোর্টালে আপলোড করা হয়েছে।ভোটের আগে কৃষকদের ১৮ হাজার টাকা দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হোক।
Related Articles
সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু।
কলকাতা, ১২ নভেম্বর:- রাজ্য সরকার চলতি খরিফ মরসুমে ২ হাজার ৪০ টাকা কুইন্টাল প্রতি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু করেছে। এই জন্য প্রাথমিকভাবে রাজ্যজুড়ে ৪৬৯ টি স্থায়ী ধান ক্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। এই কেন্দ্রগুলিতে সরাসরি ধান বিক্রি করলে কৃষকদের আরও অতিরিক্ত কুইন্টাল প্রতি কুড়ি টাকা […]
টাকা দেবার নাম করে গলা কেটে খুনের অভিযোগে চাঞ্চল্য গোয়ালপোখরে।
গোয়ালপোখর , ২৩ আগস্ট:- বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে এক ব্যাক্তির গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার গতি গ্রাম পঞ্চায়েতের দেনীপার গ্রামে। এলাকার লোকেরা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার […]
আট নতুন থানা ব্যারাকপুর কমিশনারেটে।
কলকাতা, ১ জুলাই:- রাজ্য সরকার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অধীনে আটটি নতুন থানা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। বেলঘড়িয়া থানাকে ভেঙে নতুন কামারহাটি এবং দক্ষিণেশ্বর থানা তৈরি করা হচ্ছে। দমদম থানাকে ভেঙে নতুন নাগেরবাজার থানা করা হচ্ছে। টিটাগরের দুটো গ্রাম পঞ্চায়েত শিউলি এবং মোহনপুরকে নিয়ে তৈরি হচ্ছে মোহনপুর থানা। বিজপুর এর গ্রামীণ অংশ […]







