বাঁকুড়াঃ, ২৭ জানুয়ারি:- আজ দুপুরে বাঁকুড়া শহরের ঈদগা মহল্লায় ঘটে এই মর্মান্তিক দূর্ঘটনা। মৃত শিশুটির নাম আব্দুল আজাদ আনসারী (৩ বছর ৬ মাস)। শিশুটির এখানে মামাবাড়ী। কয়েকদিন আগেই শালতোড়া থেকে সে বাঁকুড়ার ঈদগা মহল্লায় মামাবাড়ীতে আসে। খেলতে,খেলতে একট কংক্রীটের একটি পাট শিশুটির গায়ে পড়ে যায়। শিশুটির আর্তনাদ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পাটটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। স্থানীয় বাসিন্দারা নির্মীয়মান বাড়ীর মালিক কে কদিন আগেই এই পাট ঠিক করে রাখার জন্য অনুরোধ করলেও তিনি বিপদজনক ভাবে পাট দঁড়ানো অবস্থাতেই রাখেন। আর তার জেরেই আকালে ঝরে গেল একটি শিশুর প্রাণ। এই ঘটনায় স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশও করেন। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এবং ওই নির্মীয়মান বাড়ীর মালিককে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
Related Articles
হিন্দমোটরের বুকে আছড়ে পরল বিরাট আকারের ড্রোন ক্যামেরা।
হুগলি, ১০ এপ্রিল:- সোমবার সন্ধ্যায় হিন্দমোটরের বুকে আছড়ে পড়ল বিরাট আকারের ড্রোন ক্যামেরা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যার মুখে হঠাৎই হিন্দমোটর ভূপেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কাছে আকাশে একটি বিরাট আকারের ড্রোন উড়তে দেখা যায়। হঠাৎই দ্রুত গতিতে ড্রোনটি নিচের দিকে নেমে আসতে শুরু করে। তারপরেই প্রচণ্ড শব্দে আছড়ে […]
স্বর্গীয় রাষ্ট্রপতি প্রণব মুখ্যার্জীর হাত ধরে রাজনীতি জীবনে প্রবেশ সিঙ্গুরের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক।
হুগলি , ১ সেপ্টেম্বর:- স্বর্গীয় রাষ্ট্রপতি প্রণব মুখ্যার্জীর হাত ধরে রাজনীতি জীবনে প্রবেশ সিঙ্গুরের দ্বিজপ্রসাদ ভট্টাচার্য্য(84) অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক। 1970 সাল থেকে 1983 সাল পর্ষন্ত যুব কংগ্রেসের সিঙ্গুর ব্লক সভাপতি ছিলেন। 1983 সাল থেকে 1991 সাল পর্ষন্ত হুগলি জেলা কংগ্রেসের সম্পাদক ছিলেন। এরপর 1987 সালে রাস্ট্রীয় সমাজবাদী কংগ্রেস(প্রনব মুখ্যার্জ্জী) এর দাঁড়িপাল্লা প্রতীক চিহ্ন নিয়ে […]
রাজ্য মন্ত্রিসভার নবনিযুক্ত মন্ত্রীরা নিজ নিজ দপ্তরের দায়িত্বভার গ্রহণ করলেন।
কলকাতা, ৪ আগস্ট:- গতকাল রাজ্য মন্ত্রিসভার রদবদলের পর আজ নব নিযুক্ত মন্ত্রীরা নিজ নিজ দফতরের দায়িত্বভার গ্রহণ করেছেন। ক্যাম্যাক স্ট্রিটে শিল্পন্নয়ন নিগমের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত শিল্পপতি শশী পাঁজা। এরপর তিনি রাজ্যের শিল্প সচিব বন্দনা যাদবের সঙ্গে বৈঠক করেন। রাজ্য মন্ত্রিসভার অন্যতম প্রবীণ সদস্য শোভনদেব চট্টোপাধ্যায় দুপুরে নবান্নে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় মন্ত্রী হিসেবে […]








