হুগলি , ১৯ ফেব্রুয়ারি:- নির্বাচনের দিনক্ষন এখনও ঘোষনা হয়নি। তবে দিন ঘোষনা যখন-তখন হতে পারে। তাই আগেভাগেই সমস্তরকম প্রস্তুতি নিয়ে রাখছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই হুগলি জেলায় আসা ভোটিং মেশিন চেকিং এর কাজ সমাপ্ত হয়েছে। এবারে শুক্রবার থেকে ভোট কর্মীদের প্রশিক্ষন দেওয়া শুরু হলো। ১ম পর্যায়ের এই প্রশিক্ষনে আপাতত জেলার মোট ৩২০০০ কর্মীকে প্রশিক্ষন দেওয়া শুরু হলো। এই ৩২০০০ ভোট কর্মী জেলার মোট ভোট কর্মীর ৭৫ শতাংশ। হুগলি জেলার চারটি মহকুমার মোট ১৪টি কেন্দ্রে এই প্রশিক্ষন দেওয়া শুরু হলো। ১ম পর্যায়ের এই প্রশিক্ষন চলবে চারদিন ধরে। মোট ৩টি পর্যায়ে প্রশিক্ষন হবে। চুঁচুড়ায় হুগলি ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এই প্রশিক্ষন কেন্দ্র ঘুরে দেখেন অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) প্রলয় মজুমদার, সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলী সহ সরকারী আধিকারিকরা।
Related Articles
কেন্দ্রীয় স্তরে একের পর এক কমিশন আসায় কোভিড বাড়ার উদ্বেগ প্ৰকাশ রাজ্য প্রশাসনের।
কলকাতা , ১৪ মে:- রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্তরে একের পর এক কমিশন আসায় উদ্বেগ প্রকাশ করছে প্রশাসন। একেই রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাইরে থেকে যতবেশি লোক আসবে সংক্রমণ বাড়ার আশঙ্কাও বাড়বে। এই মুহুর্তে রাজ্যে কেন্দ্রীয় মহিলা কমিশন, কেন্দ্রীয় তফশিলী কমিশন, কেন্দ্রীয় শিশু অধিকার রক্ষা কমিশনের প্রতিনিধিরা রয়েছেন। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী […]
নাগরিক সমস্যা মেটাতে আগামীকাল থেকেই হাওড়া পুরসভায় চালু হেল্পলাইন নম্বর।
হাওড়া, ৩০ নভেম্বর:- পুরসভা সংক্রান্ত নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা মেটাতে আগামীকাল বুধবার থেকেই হাওড়া পুরসভায় চালু হচ্ছে নতুন হেল্পলাইন নম্বর। এই নম্বরটি হলো-৮১০০৮৮৩৩০০। প্রতি ওয়ার্কিং ডে’তে দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত এই নম্বরে বিভিন্ন অভিযোগ জানানো যাবে। সেই নম্বরে মানুষ ফোন করে তাদের অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর পর সংশ্লিষ্ট দপ্তরে সেই […]
ছাই ভর্তি বাংলাদেশের বার্জ ডুবলো গঙ্গায়।
হুগলি, ১৮ জানুয়ারি:- থার্মলের ছাই ভর্তি বাংলাদেশের বার্জের নীচে ফুটো হয়ে ঢুকল জল। টন টন ছাই মিশল গঙ্গায়। বার্জ সারাতে সন্দেশখালী থেকে এল মিস্ত্রিরা। ঘটনাটি বাঁশবেড়িয়ার ধোপা ঘাট সংলগ্ন গঙ্গার মাঝ বরাবর। স্থানীয়দের দাবি প্রায় ৭ দিন ধরে ওই বার্জটি ঘটনাস্থলে উত্তরদিক বরাবর হেলে রয়েছে। শনিবার চুঁচুড়া থানার পুলিশ নৌকা সোহায়োগে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ সূত্রে […]







