হুগলি , ৩০ মার্চ:- চৈত্রের প্রখর দাবদাহ কে উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার বেরিয়ে পড়েছেন ভোট প্রচারে। এদিন তার বিধানসভা এলাকার ১ নম্বর কোদালিয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পদব্রজে ভোট প্রচার সারলেন। নির্বাচন ঘোষণার পর থেকে অসিতবাবু চুঁচুড়া এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন। তার প্রচারের মূল হাতিয়ার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। জন্ম থেকে মৃত্যু প্রতিটি ক্ষেত্রে তার উন্নয়নের ডালি পৌঁছে গেছে বাংলার ঘরে ঘরে। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার প্রভৃতি ৬৪ টি প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষ সরকারের উন্নয়নের সুফল গুলি পাচ্ছেন। সেই কথাগুলি প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন অসিত বাব। তিনি জানান গত 5 বছর আমার এলাকায় যে সব উন্নয়নগুলো হয়েছে তা মানুষ দেখতে পেয়েছেন। জনসংযোগের আমি কোন খামতি রাখিনি। চুঁচুড়া মানুষও সে কথা জানেন। তাই এবারও এ রাজ্যের উন্নয়নের ধারা, শান্তি সম্প্রীতি স্বার্থে জনগণ তৃতীয়বারের জন্য দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কে ক্ষমতায় নিয়ে আসবেন।
Related Articles
পুজোর আগেই আধুনিক মানের ফুল বাজার তৈরির কাজ শেষ হবে হাওড়ায়।
হাওড়া, ২০ এপ্রিল:- পুজোর আগেই আধুনিক মানের ফুল বাজার তৈরির কাজ শেষ হবে হাওড়ায়। ফুল চাষি ও ভেন্ডার মিলিয়ে শতাধিক মানুষের ব্যবসার সুযোগ মিলবে এখানে। ইতিমধ্যেই এই মার্কেট তৈরির সিভিল ওয়ার্ক শুরু হয়েছে। বুধবার সেই কাজ পরিদর্শন করেন হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। জানা গেছে, খুব সম্ভবত আগামী সেপ্টেম্বর মাসেই পুজোর আগে হাওড়ায় […]
আহতদের চিকিৎসার তদারকি করতে কাল কটকে যাবেন মুখ্যমন্ত্রী।
হাওড়া, ৫ জুন:- বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় মৃত ৪ যাত্রীর দেহ আনা হলো কলকাতায়। নবান্নের কাছে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় সোমবার বিকেলে কফিন বন্দি দেহগুলিকে মাল্যদান করে শেষ শ্রদ্ধা সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে দেহ তুলে দেওয়া হয় মৃতদের পরিবারের হাতে। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, হাওড়ার পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। […]
দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় বাতিল হলো মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর।
কলকাতা, ১৮ জুন:- রাজ্যে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সপ্তাহে তার প্রস্তাবিত উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই সময় তিনি সেখানকার দলীয় বিধায়ক, জনপ্রতিনিধি এবং সাংসদদের ত্রাণ নিয়ে মানুষের কাছে থাকার পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য আগামী সোমবার থেকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের কর্মসূচি ছিল। এই […]








