কলকাতা , ৩০ মার্চ:- টিকা নিয়েও এবার করোনায় আক্রান্ত হলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ। মঙ্গলবার টুইট করে নিজেই এসি কথা জানালেন, ফারুক পুত্র ওমর আব্দুল্লাহ। তিনি বললেন, ‘আমরা বাবা করোনা পজিটিভ। শরীরে কিছু করোনার উপসর্গ দেখা গেছে। বাকিদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট না আসায় আমি ও আমার পরিবার বাড়িতেই আছি’। তিনি আর ও বলেন, কয়েকদিনে যারা আমার বাবা ও পরিবারের সংস্পর্শে এসেছে যারা এসেছে তাঁরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সময়মত টেস্ট করাবেন। প্রসঙ্গত, ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক গত ২ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। দিন কয়েক পরই তাঁর দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বর্ষীয়ান নেতা ফারুক আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হলেন। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ন্যাশনাল কনফারেন্সের সভ্য সমর্থকরা। কারণ ফারুকের বয়স এখন ৮৪ বছর, আর তাঁর কিডনিও প্রতিস্থাপিত হয়েছে। গত ২ মার্চ শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে টিকা নেন তিনি।
Related Articles
করোনার প্রভাবে প্রোটিয়ান ক্রিকেটারদের নিষেধাজ্ঞা।
স্পোর্টস ডেস্ক, ৩১ জুলাই:- সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচে হয়তো দেখা যাবে না এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডি কক, ফাফ ডুপ্লেসিস, ডেল স্টেইন সহ দক্ষিণ আফ্রিকার অন্যান্য ক্রিকেটারদের। করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় তাঁদের দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে বলে জানানো হয়েছে। একই কারণে প্রোটিয়া তারকারা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও অংশ নিতে […]
হাওড়ায় কলেজের অনুষ্ঠানে রাজ্যপাল।পথে লিলুয়ায় কালো ব্যানার হাতে ধিক্কার জানাল মানুষ।
হাওড়া,৭ ডিসেম্বর:- হাওড়ার লিলুয়ায় অগ্রসেন কলেজের ১৬ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল আসার আগে শনিবার বিকেলে স্থানীয় মাতোয়ালা চৌরাস্তার সামনে কয়েকশো মহিলা এবং পুরুষ কালো ব্যানার, পোস্টার নিয়ে ধিক্কার দেখান। এদিন অনুষ্ঠানস্থলের কাছেই তাঁরা রাজ্যপালের উদ্দেশ্যে ধিক্কার জানান। যদিও রাজ্যপাল নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠান মঞ্চে হাজির হন। […]
স্বল্প ব্যায়ে ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ চাষের জমিতে, অভিনব উদ্যোগ হুগলি কৃষি দপ্তরের।
হুগলি, ১১ জানুয়ারি:- বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বল্প ব্যায়ে ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক প্রয়োগ করার জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করলো হুগলি জেলা কৃষি দপ্তর। আজ সিঙ্গুর ব্লকের ২ নং গ্রাম পঞ্চায়েতের আথালিয়ায় কৃষি জমিতে পরীক্ষা মূলক ভাবে ড্রোন দিয়ে কীটনাশক প্রয়োগ করা হয়। জেলা কৃষি দপ্তরের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না […]









