হুগলি , ৩০ মার্চ:- চাঁপদানি কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন এই কেন্দ্রের মানুষের মাঝে। প্রচার কালে এবারের নির্বাচনে এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল প্রার্থীকে নির্বাচিত করার আবেদন জানান। এদিন তিনি তার প্রচার সারলেন বৈদ্যবাটির বিভিন্ন এলাকায়। নিমাইতীর্থ ঘাট, চতুষ্পাঠী লেন, নার্সারি লেন, বৈদ্যবাটি সরকারি আবাসন প্রভৃতি জায়গায় পৌঁছে তিনি মানুষের কাছে আবেদন করেন বিগত ১০ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে বাংলা ঘুরে বাম অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কৃষি, শিক্ষা, শিল্প সহ যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গুলির তিনি বাস্তবায়িত করছেন তার সুফল আজকের বাংলা ১০ কোটি মানুষ পাচ্ছেন। তাই বাংলার এই জয়রথ যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বারের জন্য এগিয়ে যেতে পারে তার আবেদন করলেন জনগণের কাছে। এদিন তার প্রচারকালে বৈদ্যবাটি এলাকার বহু মানুষ রাস্তায় বেরিয়ে এসে তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাকে অভিনন্দন করেন।
Related Articles
টিকিটের দাবীতে পান্ডুয়া স্টেশনে ট্রেন অবরোধ।
সুদীপ দাস, ২ আগস্ট:- এবা্র টিকিটের দাবীতে পান্ডুয়া স্টেশনে ট্রেন অবরোধ। সকাল প্রায় সাড়ে ৬টা থেকে এই অবরোধ চলে। অবরোধের জেরে প্রথম থেকেই পান্ডুয়া স্টেশনে আটকে রয়েছে ডাউন বর্ধমান-হাওড়া পেট্রোল স্পেশাল। পাশাপাশি দীর্ঘক্ষন ধরে অবরোধ চলায় ডাউনে আরও কয়েকটি ট্রেন আটকে পরেছে। ঘটনাস্থলে আরপিএফ ও রেল পুলিশ এলেও অবরোধকারিরা তাঁদের দাবীতে অনড়। তাঁরা চায় সাধারন […]
প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব অভিভাবকদের একাংশ সহ অন্যান্য শিক্ষিকারা বিদ্যালয় থেকে বেড়িয়েই গেলো সহ শিক্ষিকারা।
হুগলি,২ জানুয়ারি:- বার্ষিক পরীক্ষার পর আজ স্কুল খুলতেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব অভিভাবকদের একাংশ সহ অন্যান্য শিক্ষিকারা। বিদ্যালয় থেকে বেড়িয়েই গেলো সহ শিক্ষিকারা। তাঁরা গেটের সামনে অবস্থানে বসলো। পড়াশুনোই হলো না পান্ডুয়ার রাধারানি গার্লস হাই স্কুলে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী সরকারকে নিয়ে অন্যান্য শিক্ষিকাদের প্রতিবাদ নতুন নয়। এর আগেও একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে […]
সামর্থ্য অনুযায়ী একুশ দিন ন’টি পরিবারের দায়িত্ব নিন, সেটাই হবে প্রকৃত নবরাত্রি: নরেন্দ্র মোদী।
প্রদীপ সাঁতরা ,২৬ মার্চ:- বুধবার থেকে শুরু হয়ে গেছে চৈত্র নবরাত্রি।করোনাভাইরাসের প্রকোপে দেশজোড়া লকডাউনে উৎসব হয়নি কোথাও। অযোধ্যাতেও নমঃ নমঃ করে পুজো সেরেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন জানালেন, যাঁদের আর্থিক সামর্থ্য আছে, তাঁরা এই একুশদিন ন’টা পরিবারের দায়িত্ব নিন। তাঁর কথায়, “সেটাই হবে সত্যিকারের নবরাত্রি।” এদিন সন্ধেবেলাই বিজেপি সদর দফতরে […]









