হুগলি , ২১ মার্চ:- কোন্নগরে বিজেপির অনুমতি নেওয়া দেওয়াল লিখতে বাঁধা তৃণমূলের, তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোন্নগরের সাধুর গলি এলাকায়। আহত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তন্ময় দেব। আহত কাউন্সিলরকে ভর্তি করা হয়েছে উত্তরপাড়া হাসপাতালে। একে অপরের উপর দোষ চাপিয়েছে তৃণমূল বিজেপি। আহত তৃণমূল কাউন্সিলরকে দেখতে হাসপাতালে যান তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক। বিজেপির অভিযোগ যে তাদের অনুমতি নিয়ে দেওয়াল লেখার সময় বাধা দেয় তৃণমূল কাউন্সিলর ও তার দলবল।এরপরেই হাতাহাতি হয় দুজনের মধ্যে।তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক জানান যে এলাকায় শান্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে, তৃণমূলের অনুমতি নেওয়া দেওয়াল জোড় করে বিজেপি দখল করে আর সেখানে বাধা দিলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে মারধর করে বিজেপি কর্মীরা। তবে এই ঘটনায় ভোটের আগে উত্তেজনা ছড়ালো উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত কোন্নগরে। প্রতিবাদে পথ অবরোধ ও ফাঁড়ি ঘেরাও তৃণমূলের।
Related Articles
আইপিএল এর দুই কো-স্পনসর পেয়ে গেল বিসিসিআই, অপেক্ষা মূল স্পনসরের ।
স্পোর্টস ডেস্ক , ১৩ আগস্ট:- আইপিএল এর জন্য কো–স্পনসর পেয়ে গেল ভারতীয় বোর্ড। দুই কো স্পনসর হল-ক্রেড আর আন অ্যাকাডেমি। অন্যদিকে আইপিএল–এর মূল স্পনসর কে? সেটা আগামী সপ্তাহেই পরিষ্কার হয়ে যাবে। BCCI সূত্রে খবর, ১৪ আগস্ট বিড জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে। আর ১৮ আগস্ট বোর্ডের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে […]
মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষীরতন শুক্ল।
কলকাতা , ৫ জানুয়ারি:- এবার মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষী রতন শুক্ল। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী। পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না এই প্রাক্তন ক্রিকেটার। এমনটাই খবর তার ঘনিষ্ট সূত্রে। তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক মন্ত্রী বিধায়ক বেরিয়ে যাওয়ার […]
হাটে আসার আগে খোদ মালিককেই আটকে রেখে এবার সর্বস্ব লুঠ, চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া, ৫ ডিসেম্বর:- মঙ্গলাহাটে আসার আগে খোদ মালিককেই একটি ঘরে আটকে রেখে সর্বস্ব লুঠ করে পালালেন এক শ্রমিক। চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে। জানা গেছে, হাওড়ার হাটে ব্যবসা করতে যাওয়ার জন্য রাতে ওই শ্রমিককে নিয়েই কারখানায় ছিলেন মালিক শ্যামসুন্দর দাস। সকালে যখন হাটে যাওয়ার জন্য তিনি বাইরে বেরতে যান তখন শ্যামসুন্দর বাবু দেখেন দরজা বাইরে থেকে আটকে […]







