চিরঞ্জিত ঘোষ , ২১ মার্চ:- রবিবাসরীয় সকাল থেকে রাত অবধি চন্ডীতলা বিধানসভা কেন্দ্রের অলিগলি ঘুরে প্রচার সারলেন গত দু’বারের বিজয়ী তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। ভোটের আর মাত্র কুড়ি দিন বাকি। তাই রবিবার গুলিকে সমস্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারে জোর দিচ্ছেন। তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার এদিন প্রচারের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক প্রকল্পের বিষয়গুলি মানুষের কাছে তুলে ধরেন। তেরঙ্গা বেলুন বাজনা সহ সুদৃশ্য ট্যাবলো এবং প্রচুর মোটর সাইকেলে করে তরুণ তৃণমূল কর্মীরা অংশ নেন। প্রয়াত আকবর আলী খন্দকার যিনি চন্ডীতলা বিধায়ক ছিলেন তার প্রতি ভালোবাসার টান এখনো চন্ডীতলা বাসি মনে রেখেছে। তাই আজকের এই প্রচার অভিযানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় বেরিয়ে তৃণমূল প্রার্থীকে সমর্থন করলেন।
Related Articles
মৃতদেহ জিটি রোডে রেখে অবরোধ বিজেপির , শেওড়াফুলিতে।
হুগলি , ৫ জানুয়ারি:- মৃতদেহ জিটি রোডে রেখে অবরোধ বিজেপির, অবরোধ তুলতে বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। গতকাল সকালে দোকান খোলার সময় হৃদরোগে আক্রান্ত হন অশোক কুমার দাস (৫৩) নামে এক মুচি। আজ শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃতের পরিবারের জানিয়েছে শেওড়াফুলি উদয়ন সিনেমা হলের সামনে গত ৪০ বছর ধরে জুতো সেলাই এর দোকান […]
শিলিগুড়ি মহকুমার বিধাননগরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ১০০ পরিবার।
শিলিগুড়ি , ৯ আগস্ট:- ২১ এর নির্বাচনকে নজরে রাখছেন কেন্দ্রের শাসক দল থেকে শুরু করে রাজ্যের শাসক দল পর্যন্ত । তা এই নির্বাচনের আগে শক্ত হাতে মাঠে নামতে চাইছেন রাজ্যের শাসক দল । ক্রমশ বিজেপিকে জোর ধাক্কা দিয়ে নিজেদের শক্তি বাড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস । শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিজলিমুণি ও তিনলাইন এলাকার ১০০ পরিবার এদিন […]
এবার বেআইনি বাজি কারখানার শ্রমিকদের পুনর্বাসনের জন্য উদ্যোগী হচ্ছে সরকার
কলকাতা, ২0 মে:- বেআইনি বাজি কারখানার শ্রমিকদের পূনর্বাসনের জন্য রাজ্য সরকার বিশেষ ভাবে উদ্যোগী হচ্ছে। এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের পর সরকারের নির্দেশে বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযান শুরু হয়েছে। কিন্তু কারখানা বন্ধ হয়ে গেলেও সেখানকার শ্রমিকদের জীবন জীবিকা রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পঞ্চায়েত, সমাজ কল্যাণ, সমবায় সহ রাজ্য সরকারের একাধিক দফতরকে নিয়ে […]









