হাওড়া , ২০ মার্চ:- “জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। প্রচারে জনসংযোগে গুরুত্ব দিচ্ছি। ভোটে জিতে এসে বিধায়ক হিসাবে আগামী দিনে ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকায় প্রতিটি বাড়িতে বিনামূল্যে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে চাই। রাস্তা, আলো, হাসপাতাল, কলেজ তৈরি করতে চাই। শিল্পতালুক হিসাবে এই অঞ্চলকে গড়ে তুলতে চাই।” শনিবার সকালে ডোমজুড়ে নিজের বিধানসভা কেন্দ্রে প্রচারে এসে একথা বলেন বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে জনসংযোগে নেমে পড়েন তিনি। দূর্গাপুর অভয়নগর, রামচন্দ্রপুর, বালি ছোট দূর্গাপুর, সমবায় পল্লী প্রমুখ এলাকায় প্রচার করেন রাজীব। ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য ভীড় জমান। ফুল, মালা দিয়ে স্বাগত জানানো হয় বিজেপি প্রার্থীকে।
Related Articles
ফের আবারও চুরি উত্তরপাড়া থানা এলাকায়।
হুগলি,৪ ডিসেম্বর:- উত্তরপাড়ায় চুরির রেশ কাটতে না কাটতেই আবারও চুরির ঘটনা ঘটলো ফের চুরি কোন্নগর নবগ্রামে । বাবুলাল সাউ ফ্যামিলি নিয়ে বিহারে গিয়েছিলেন ছুটি কাটাতে । ফাঁকা বাড়ি থাকায় আজ ভোর রাতে তালা ভেঙ্গে ঘরে ঢুকে দুটি আলমারি ভেঙ্গে রুপোর থালা গ্লাস,সোনার গয়না ও বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোররা ।বারবার এই চুরির […]
বিপদে মহিলাদের পাশে দাঁড়াতে হাওড়ায় গড়া হল অ্যান্টি রোমিও স্কোয়াড।
হাওড়া,১২ ডিসেম্বর:- বিপদে মহিলাদের পাশে দাঁড়াতে অ্যাপে প্যানিক বাটনের ব্যবস্থা করল হাওড়া সিটি পুলিশ।এবার থেকে দিনের যে কোনও সময়ে সমস্যায় পড়া মহিলাদের সাহায্য করতে এই ব্যবস্থা করল পুলিশ। রাস্তাঘাটে বেরিয়ে বা বাড়িতে সমস্যায় পড়লে মহিলারা এই বিশেষ বাটন প্রেস করলেই হাওড়া সিটি পুলিশের কন্ট্রোল রুমে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ওই বাটনের মাধ্যমে ওই মহিলার […]
পঞ্চায়েত ভোটের আগেই শাসকদলের গোষ্ঠী কোন্দল হাওড়ায়।
হাওড়া, ৩০ এপ্রিল:- রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে গ্রামে গ্রামে ঘুরে যখন উত্তরবঙ্গ থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন হাওড়ার আমতায় বিনলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে অপসারণের দাবিতে দলের কর্মীরা সরব হয়েছেন। রবিবার সকালে এই নিয়ে বিক্ষোভ মিছিল বের হয় গ্রামে। পঞ্চায়েত নির্বাচনের আগে একদিকে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের […]









