হুগলি,৪ ডিসেম্বর:- উত্তরপাড়ায় চুরির রেশ কাটতে না কাটতেই আবারও চুরির ঘটনা ঘটলো ফের চুরি কোন্নগর নবগ্রামে । বাবুলাল সাউ ফ্যামিলি নিয়ে বিহারে গিয়েছিলেন ছুটি কাটাতে । ফাঁকা বাড়ি থাকায় আজ ভোর রাতে তালা ভেঙ্গে ঘরে ঢুকে দুটি আলমারি ভেঙ্গে রুপোর থালা গ্লাস,সোনার গয়না ও বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোররা ।বারবার এই চুরির ঘটনায় যথেষ্টই আতঙ্কিত স্থানীয় মানুষ।
Related Articles
বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে পিএসসি কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যানিকে নোটিশ পাঠালো ইডি।
কলকাতা, ২৯ জুলাই:- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নোটিস পাঠিয়েছে । ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগেই নোটিস পাঠানো হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। ইডির তরফে গত ২৫ জুলাই রায়গঞ্জের বিধায়কের ব্যবসায়িক সংস্থা ‘কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের’ […]
নিম্নচাপে অসময়ে বৃষ্টির জেরে শীতকালীন চাষে ক্ষতির আশঙ্কা।
কলকাতা, ১৬ নভেম্বর:- নিম্নচাপের জেরে অসময়ে বৃষ্টির জেরে পাকা ধান ও শীতকালীন সবজি চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্য কৃষি দফতরের মুখ্য আবহাওয়াবিদ মৃণাল বিশ্বাস জানিয়েছেন, এই সময় বেশি বৃষ্টি চাষের জন্য অনেকটাই ক্ষতিকর। জেলায় জেলায় শীতের সব্জির চাষ শুরু হয়েছে। বৃষ্টি একটু বেশি হলেই সেসব সব্জিখেতের ফসল নষ্ট হয়ে যাবে। তাই কৃষি ও আবহাওয়া […]
রিষড়ায় দুস্থ মানুষের পাশে তৃণমূল।
তরুণ মুখোপাধ্যায় ,২৯ মার্চ:- আজ রিষড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ গোস্বামী এবং ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ সরকার তাদের এলাকায় দুস্থ এবং গরিব মানুষদের মধ্য ত্রাণ বিতরণ করেন। এবং তাদের হাতে প্রয়োজনীয় খাদ্য বস্তু তুলে দেন । শুভজিৎ সরকার জানান এই বিপদের দিনে গরিব মানুষের পাশে থাকাটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ। আর সেই নির্দেশ […]










