হুগলী ,১৯ মার্চ:-হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরের নবগ্রাম এলাকায় খেলা হবে স্লোগানের মাঝে ফুটবল খেলে প্রচার সারলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী কাঞ্চন মল্লিক। যেদিন চুঁচুড়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সভায় যোগদান করেছিলেন সেদিন অভিনেতা কাঞ্চন মল্লিকের গলায় শোনা গেছিলো খেলা হবে স্লোগান। আর এদিন নবগ্রামে ভোটের প্রচারে এসে কর্মী সমকর্থকদের খেলা হবে স্লোগানের মাঝেই মাঠে নেবে এলাকার ছেলেদের সাথে ফুটবল খেলে প্রচার সারলেন তারকা প্রার্থী কাঞ্চন মল্লিক। তৃণমূল প্রার্থীকে দেখতে ছবি তুলতে রাস্তায় রাস্তায় দেখা যায় ব্যাপক মানুষের ঢল। কাঞ্চন মল্লিক হাসি মুখে সকলের সেলফি তোলার আবদার মেটান।আর মানুষের সাথে জনসংযোগ করে উত্তরপাড়া কেন্দ্রে তাকে জিতিয়ে মমতা ব্যানার্জীর হাত শক্ত করার ডাক দেন। এদিনের মিছিলে নেতৃত্ব দেন নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার ও মহিলা তৃণমূলের সভানেত্রী মৌমিতা গুহরায়।
Related Articles
করোনায় সংক্রমিত হয়ে যেসব ভোটার চিকিৎসাধীন তাদের পোস্টাল ব্যালটের আওতায় আনার সিদ্ধান্ত।
কলকাতা , ২১ সেপ্টেম্বর:- করোনায় সংক্রমিত হয়ে যেসব ভোটার কোয়ারান্টাইন বা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্বাচনে তাদের পোস্টাল ব্যালটের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে। বর্তমান পরিস্থিতিতে কিভাবে নির্বাচনের আয়োজন করা যায় তা নিয়ে কমিশনের উদ্যোগে আজ এক আন্তর্জাতিক ওয়েবিনার এ বক্তব্য রাখতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন আশি বছরের […]
ডোমজুড়ের বাঁকড়ায় সংঘর্ষ। ব্যাপক বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ।
হাওড়া, ৩০ জুন:- হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায় সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা। ব্যাপক বোমাবাজি ও ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। বাঁকড়া-২ পঞ্চায়েতের মুন্সিডাঙা শেখপাড়ার ওই ঘটনায় ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনীও। বাড়ি তৈরিতে বাধা দেওয়ায় পঞ্চায়েত সদস্য শেখ মফিজুল ওরফে মিন্টুর বাড়িতে হামলার অভিযোগ ওঠে ফারুক ও তার লোকজনের বিরুদ্ধে। অভিযোগ, পাল্টা হামলা […]
আমফান ঝড়ের রেশ না কাটতেই আবার হুগলি জেলাজুড়ে শুরু হলো ব্যাপক ঝড় বৃষ্টি।
হুগলি ,২৭ মে:- আমফান ঝড়ের তান্ডবের ছবি এখনো হুগলি জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভয়ানক আমফান ঝড়ের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।সেই ক্ষত এখনো দগদগে।এর মধ্যেই আবার বুধবার সন্ধ্যে হতেই শুরু হলো ব্যাপক ঝড়বৃষ্টি।হুগলি জেলার বিভিন্ন জায়গায় সন্ধের থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট।আমফান ঝড়ের আতঙ্ক কাটতে না কাটতেই আবার এই ব্যাপক ঝড় বৃষ্টি শুরু […]







