হুগলি , ১৮ মার্চ:- তৃতীয় বারের জয়ের লক্ষ্যে চন্ডীতলা তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার তার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচার চালাচ্ছেন। এদিন বিকেলে স্বাতী দেবীকে নিয়ে হাজার হাজার তৃণমূল কর্মী এক বর্ণাঢ্য মিছিল করে প্রচারে অংশ নেয়। চন্ডিতলার দীর্ঘ পথ ঘুরে স্বাতী খন্দকার মানুষের কাছে আবেদন জানান যে চন্ডীতলার উন্নয়নের ধারা বজায় রাখতে এবং মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে তৃতীয় বারের জন্য তাকে বাংলার মসনদে বসাতে আপনারা তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করুন। এই কেন্দ্রে সিপিএম কংগ্রেস জোট প্রার্থী মোঃ সেলিম এবং বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত। কিভাবে তাদের মোকাবিলা করবেন এই প্রশ্নের ও বলতে গিয়ে স্বাতী খন্দকার জানান বিপক্ষে যেই থাকুক বাংলার মানুষ মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে সেটা দেখেছেন এবং সেই উন্নয়ন বজায় রাখার জন্য তৃণমূল প্রার্থী কে জয়ী করবেন এ ব্যাপারে একশো শতাংশ তিনি।
Related Articles
তিনদিনের সফরে বুধবার মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ মে:- তিনদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী বুধবার মালদায় যাচ্ছেন। এই সফরকালে তার একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে বুধবার সেখানে পৌঁছে, মালদা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। জেলার সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের ওই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের জেলার দলের জনপ্রতিনিধিরাও মালদার প্রশাসনিক […]
অভিনব ছিনতাই। গ্রেফতার ২।
হাওড়া,১২ মার্চ :- এবার অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা হাওড়া স্টেশনে।গ্রেফতার হল ২ জন। কম দামে ঘড়ি বিক্রি করে ক্রেতার কাছ থেকে ফোন করার নামে মোবাইল নিত। সেই মোবাইল দিলে তা নিয়ে চম্পট দিত সেই ঘড়ি বিক্রেতা। এমনই অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটছিল হাওড়ায়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে দুই […]
কয়েক দিন ধরে চুরি হচ্ছিল রাস্তার ধারে পরে থাকা জলের পাইপ। সিসিটিভি দেখে গত বুধবার এনিয়ে থানায় অভিযোগও করে পুরসভা।
হুগলি, ১৪ মে:- কয়েক দিন ধরে চুরি হচ্ছিল রাস্তার ধারে পরে থাকা জলের পাইপ। সিসিটিভি দেখে গত বুধবার এনিয়ে থানায় অভিযোগও করে পুরসভা। আজ আবার পাইপ চুরি করতে এসে হাতে নাতে ধরা পরে গেল পাঁচজন। জল প্রকল্পের কয়েক লক্ষ টাকার পাইপ চুরির ঘটনায় চাঞ্চল্য কোন্নগর জোড়াপুকুর এলাকায়। এদিন সাত সকালেই চুরি করতে এসে হাতে নাতে […]








