অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ জানুয়ারি:- কলকাতা ময়দানে এ সব কিছু সম্ভব । টাকার কাছে শেষ পযন্ত মাথা নামাতে হলো আবেগ কে। একটা ঝড়ে গঙ্গা পাড়ের ক্লাব এক হয়ে গেলো আই এস এল এর এটিকের কাছে অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কা কাছে থাকলো ৮০ শতাংশ ও মোহনবাগান এর কাছে ২০ শতাংশ শেয়ার। যে এটিকে কে ছাগলের তৃতীয় সন্তান বলা হলো তাঁদের সঙ্গেই গাঁটছাড়া। ২০২০ সালের পয়লা জুন থেকে কাজ করবে বাগান ও এটি কে। ২০২০-২১ আই এস এল ও খেলবে মোহনবাগান । আই এস এল টিকিট এর দামে ও ছাড় পাবে বাগান সমর্থকরা। আর,পি,এস,জি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ২০০ বছরের প্রতিষ্ঠান আমরা । মোহনবাগান এর সঙ্গে আমাদের সংযোগ একটা রি ইউনিয়ন। আমার বাবা মোহনবাগান সমর্থক ছিলেন ।
বাগান সমর্থক রা তাঁদের আবেগ বিক্রি হয়ে যাওয়া নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক এ গলা ফাটিয়েছে তাঁদের শান্ত করতে মোহনবাগান সচিব টুটু বসু বলেন, আমরা সব সময় চাই আমাদের জার্সি ও আবেগ কে ধরে রাখতে। কিন্তু সময় এর সঙ্গে তাল মেলাতে কর্পোরেট হওয়া দরকার। মোহনবাগান সমর্থকরা যে ভাবে এত দিন আমাদের পাশে ছিলেন এখন ও থাকবেন এই আসা রাখি। ইস্টবেঙ্গল কোয়েস এর কাছে আশি শতাংশ শেয়ার বিক্রি করে কর্পোরেট হতে গিয়ে নিজেদের অস্তিত্ব বিক্রি করে দিয়েছে। যা বিচ্ছিন্ন হওয়ার পথে। এখন দেখার বাগান কর্তাদের মধুচন্দ্রিমা কতদিন থাকেRelated Articles
রিলিজ করলনা নবান্ন, সম্ভবত রাজ্যেই থাকছেন আলাপন।
কলকাতা , ৩০ মে:- কেন্দ্রের নির্দেশে সোমবার দিল্লী যাচ্ছেন না মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁর বদলির নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হোক। রবিবার বিকেল পর্যন্ত এ ব্যাপারে দিল্লী থেকে রাজ্যে র সঙ্গে কোনো যোগাযোগ করা হয় নি। সোমবার, সকাল ১০টায় দিল্লিতে তলব করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। […]
রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে রদবদল।
কলকাতা , ২০ মে:- রাজ্য সরকার প্রশাসনিক স্তরে দুটি রদবদল করেছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সংঘমিত্রা ঘোষকে তার পুরনো পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন থেকে নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিবের দায়িত্ব সামলাবেন। অপরদিকে আরও একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্মারকি মহাপাত্রকে অর্থ দপ্তরের সচিব করা হয়েছে। Post Views: 407
প্রথম দিনে শিল্পের ধোঁয়া , শেষ দিনে মানুষের হাসি মুখ দেখলেন রচনা!
হুগলি, ১৮ মে:- শেষ দিনের প্রচারে হুগলির তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল থেকে পান্ডুয়ার বৈঁচি নুনিয়াডাঙ্গা থেকে রোড শো শুরু হয় প্রার্থীর, বৈঁচি বাজার আলিপুর বৈচি গ্রাম হয়ে বৈঁচি গ্রাম স্টেশনে এসে শেষ হয়। হুড খোলা গাড়িতে জনসংযোগ করেন রচনা। বিকালে তার প্রচার রয়েছে হুগলি চুঁচুড়া পুরসভা এলাকায়। রচনা জানান, দের মাস ধরে প্রচার […]







