পূর্ব বর্ধমান , ১৬ মার্চ:- আগামী ১৭ই এপ্রিল মন্তেশ্বর বিধানসভা নির্বাচন। মন্তেশ্বর বিধানসভা প্রায় আড়াই লাখের মতো ভোটদাতা রয়েছে, তার মধ্যে প্রায় ছয় হাজার নতুন ভোটার সংযুক্ত হয়েছে।আজ মন্তেশ্বর ব্লক নির্বাচন দপ্তরের পক্ষ থেকে ভোটারদের ভোট দানে আগ্রহী করতে ই এপিক ডাউনলোড ও সেলফি জনের কাট আউট নিয়ে প্রচার করা হয়। এদিনের কর্মসূচিতে বিডিও (মন্তেশ্বর ) ব্লকের সকল এ আর ও দীপঙ্কর ভট্টাচার্য, চণ্ডী চরণ কোলে উপস্থিত ছিলেন। মন্তেশ্বর ব্লক নির্বাচন দপ্তরের এক আধিকারিক জানান, ঐ সমস্ত নতুন ভোটারদের মধ্যে যে সমস্ত ভোটারের মোবাইল নম্বর নথিভূক্ত রয়েছে তারা ই এপিক অ্যাপসের মাধ্যমে সচিত্র পরিচয় পত্র ডাউনলোড করেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
Related Articles
আদালতে সাক্ষ্য দিলেন ১০৫ বছরের বৃদ্ধ।
হুগলি, ৬ ফেব্রুয়ারি:- সম্পত্তি বিভাজনের(পার্টিশান শুট) মামলায় আদালতে সাক্ষ্য দিলেন শতায়ূ বৃদ্ধ। মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতে দ্বিতীয় সিভিল জজ সিনিয়র ডিভিশনের ঘরে সাক্ষ্য দেন কালি কুমার বসু। পেশায় রেলের অবসরপ্রাপ্ত কর্মি তিনি। তার জন্ম ১৯১৯ সালের ১ জানুয়ারি। বাড়ি পোলবা থানার অন্তর্গত মেরিয়া গ্রামে। এই বয়সেও বেশ শক্ত সমর্থ বৃদ্ধ। আইনজীবী বিদ্যুৎ রায় চৌধুরী বলেন, […]
পুলিশের উদ্যোগ , ট্যাক্সিতে ফেলে আসা পার্স সহ মোবাইল ফিরে পেলেন মহিলা যাত্রী।
হাওড়া , ১৩ ডিসেম্বর:- পুলিশের উদ্যোগ। ট্যাক্সিতে ফেলে আসা পার্স সহ মোবাইল ফোন ফিরে পেলেন মহিলা যাত্রী। হাওড়া সিটি পুলিশের তৎপরতায় মাত্র ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার হয়েছে মহিলা যাত্রীর খোওয়া যাওয়া জিনিসপত্র। শনিবার হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ খোওয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করে তুলে দেন ওই মহিলার হাতে। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার […]
ডানলপে চাঁদার জুলুমে গ্রেপ্তার দুই।
সুদীপ দাস, ২৭ অক্টোবর:- হুগলীর সাহাগঞ্জ ডানলপ জিটি রোড গেট বাজারে চাঁদার জুলুম কান্ডে গ্রেফতার দুই। ধৃত উত্তম পাসওয়ান ও অজয় সিং নামে দু’জনকেই বুধবার চুঁচুড়া আদালতে তোলা হয়। সোমবার রাতে কালি পুজোর চাঁদা নিয়ে বচসার জেরে সাহাগঞ্জ ডানলপ বাজারের ব্যাবসায়ী সুব্রত সমাদ্দার প্রহৃত হন। সাহাগঞ্জ মোল্লাপোতার ইউনিয়ন সংঘ নামক ক্লাবের ব্যানারে সুব্রতবাবুকে ৫০১টাকা চাঁদা […]








