স্পোর্টস ডেস্ক , ২৫ জুলাই: স্বস্তির খবর ক্রিকেট মহলে। বিসিসিআই সভাপতি তথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। নিয়ম মাফিক সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা টেস্ট করানো হয়েছিল৷ শুক্রবারই লালারসের রিপোর্ট পেয়েছেন মহারাজ। তাতে জানা গিয়েছে তিনি করোনা আক্রান্ত নন। গত সপ্তাহে সৌরভের দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা আক্রান্তের খবর সামনে আসে৷ এখনও হাসপাতালে ভর্তিও রয়েছেন স্নেহাশিস৷ তবে সিএবি সচিবের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। কিন্তু স্নেহাশিসের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন সৌরভ ও তাঁর পরিবারের সদস্যরা। আইসিসি ও বোর্ডের বৈঠক তিনি বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সিংয়ে করছিলেন। বাইরে কোথাও যাচ্ছিলেন না। সূত্রের খবর, দাদাগিরির শুটিংও বাতিল করে দিয়েছিলেন বাড়ি থেকে বেরোবেন না বলে। সৌরভের মধ্যে যদিও কোনও উপসর্গ দেখা দেয়নি। তবুও ঝুঁকি না নিয়ে নিজেরও করোনা পরীক্ষা করিয়ে নেন তিনি। সেই রিপোর্ট ‘নেগেটিভ’ আসায় স্বস্তির নিঃশ্বাস গঙ্গোপাধ্যায় পরিবারে।
Related Articles
মালদায় শিয়ালের হামলার ঘটনায় রিপোর্ট তলব বন দপ্তরের।
কলকাতা , ১৩ নভেম্বর:- মালদায় শিয়ালের হামলায় গ্রামবাসীদের জখম হওয়ার ঘটনায় রিপোর্ট তলব করল রাজ্যের বন দফতর। ওই রিপোর্ট পাওয়ার পর ঘটনা নিয়ে মঙ্গলবার বিধানসভায় বিবৃতি দিতে পারেন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে এ ব্যাপারে সরকারের পদক্ষেপ ঘোষণা করা হতে পারে। বনমন্ত্রী জানিয়েছেন হামলাকারী শিয়ালের দলটি বিরল প্রজাতির সোনালী শৃগাল। গোটা রাজ্যে এই প্রজাতির শিয়ালের […]
পৌরসভার উদ্যোগে কোন্নগর বারো মন্দির ঘাটে গঙ্গা আরতি।
তরুণ মুখোপাধ্যায় , ২৪ নভেম্বর:- মুখ্যমন্ত্রীর ঘোষনার ২৪ ঘন্টার মধ্যেই কোন্নগর পুরসভার উদ্যোগে শুরু হল এলাকার বারো মন্দির ঘাটে গঙ্গা আরতি। বৃহস্পতিবার সন্ধ্যায় কোন্নগর রাজ রাজ্যেশ্বরী মঠের অধ্যক্ষ এই সন্ধ্যা আরতির সূচনা করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোন্নগর পুরসভার পুর প্রধান স্বপন দাস। স্বপন বাবু বলেন গঙ্গা আমাদের সমস্ত পাপ হরণকারী দেবী। মা গঙ্গার […]
মৃতপ্রায় হনুমানকে উদ্ধার করে , তাকে সুস্থ করে তুলে দেওয়া হলো বনদপ্তরের হাতে।
হুগলি, ২৩ আগস্ট:- মৃতপ্রায় অসুস্থ এক হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করিয়ে বনদপ্তর এ নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন শেওড়াফুলির বিশিষ্ট সমাজসেবী সুবীর ঘোষ। এদিন সকালে এলাকার ১১ নম্বর ওয়ার্ডের ওয়াটার পাম্পের পাশে হনুমান টিকে মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকার মানুষরা ভাবে নিরীহ প্রাণীটি হয়তো মারা গেছে। খবর পৌঁছায় ১০ নম্বর ওয়ার্ডের পৌরসভার প্রশাসনিক মন্ডলের […]










