চিরঞ্জিত ঘোষ,৫ এপ্রিল:- আজ রাত ন’টা থেকে নটা ন মিনিট মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী সারা ভারতবাসীর কাছে আহ্বান জানিয়েছেন প্রত্যেকের বাড়ি যেন নিষ্প্রদীপ করে একটি করে মোমবাতি জ্বালায়। সেই আহ্বানে সাড়া দিয়ে ডানকুনি মন্ডল বিজেপির পক্ষ থেকে এদিন সকালে ডানকুনি বিভিন্ন রাস্তায় বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীর এই বার্তার স্বপক্ষে প্রচার চালান। তারা বলেন আসুন আমরা সকলে মিলে অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির উদয় যাতে হয় তার জন্য বাড়িঘর নিষ্প্রদীপ করে একটি করে মোমবাতি জ্বালাই। যাতে সারা পৃথিবী থেকে করোনার মতো ব্যাধি দূর হয়। তার জন্যই আমরা আজকে ডানকুনি শহরের মানুষজনকে এব্যাপারে অবহিত করলাম। এবং আমাদের মন্ডলের পক্ষ থেকে প্রত্যেক মানুষকে একটি করে মোমবাতি দিয়ে তাদের কাছে আবেদন করা হয়েছে প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন সেই ডাকে যেন আমরা সামিল হই এবং তার জন্যই আমাদের এই প্রয়াস।
Related Articles
পাণ্ডুয়ায় লিবারেশনের ডাকে ‘বিজেপি হারাও’ মিছিল।
হুগলি, ১৩ এপ্রিল:- ১৩ এপ্রিল বিকালে হুগলীর পাণ্ডুয়া স্টেশন থেকে মেলাতলা হয়ে মুকুল সিনেমাতলা পর্যন্ত মিছিল করলো সিপিআই (এম এল) লিবারেশন। দেশ, সংবিধান, গণতন্ত্র ও নাগরিকত্ব বাঁচাতে, দেশের অন্নদাতা কৃষকদের সর্বস্বান্ত করার চক্রান্তের প্রতিবাদে এবং চোর ধরার নাম করে গ্রামীণ শ্রমজীবি মানুষের ১০০ দিনের কাজের দীর্ঘদিনের পারিশ্রমিক আটকে রাখার জবাব দিতে আসন্ন লোকসভা নির্বাচনে ‘বিজেপিকে […]
বাংলার হেডস্যার থাকছেন অরুণলাল, সাপোর্ট স্টাফও অপরিবর্তিত ।
স্পোর্টস ডেস্ক, ২ মে:- দেশে লকডাউন কিছুটা হালকা হতেই পরের মরসুমের বাংলার দল নির্বাচন নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিল সিএবি। গত মরসুমে রঞ্জি টুর্নামেন্টের ফাইনালে সৌরাষ্ট্রের কাছে অল্প রানের ব্যবধানে হেরে গেলেও, গোটা মরসুমে যথেষ্ট ভালো পারফর্ম করেছিল অভিমন্যু অ্যান্ড কোম্পানি। বাংলার ছেলেদের যে কোনও পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর জন্য চাঙ্গা করতে অবিশ্বাস্য ভূমিকা পালন […]
রাজ্যপালের ভাষণে বাধা বিজেপির।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- রাজ্যপালের অভিভাষণে বাধা বিজেপির।রাজ্যপাল রাজ্যের উন্নয়ন সম্পর্কে বলতে শুরু করতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির নেতৃত্বে বিধানসভার অভ্যন্তরে স্লোগান শাউটিং, কাগজ ছিঁড়ে প্রতিবাদ বিজেপি সদস্যদের। Post Views: 515










