হাওড়া, ১২ মার্চ:- হাওড়ায় আন্দুল বাসস্ট্যান্ডের কাছে বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে। কাঠের গুদাম, ফার্নিচার দোকান সহ বেশ কয়েকটি আরও দোকান এতে ক্ষতিগ্রস্ত হয়। তবে, আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রের খবর রাত দেড়টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে হতাহতের খবর নেই।
Related Articles
মাদকদ্রব্য ড্রাগ সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ।
কলকাতা, ২৯ আগস্ট:- আজ ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ বেলঘড়িয়া প্রমোদনগর ধাপার কাছ থেকে মাদকদ্রব্য ড্রাগসহ দুজন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ। গ্রেপ্তার করার পর এদেরকে জিজ্ঞাসাবাদ করলে এরা জেরার মুখে শিকার স্বীকার করে কামারহাটির বোমাবাজি ও গুলির ঘটনায় ছিল তারা। দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে […]
ফের দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে।
কলকাতা, ১৩ আগস্ট:- ফের দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে। দক্ষিণ চিন সাগরে জন্ম নেওয়া ঘূর্ণাবর্ত মায়ানমার টপকে চলে এসেছে বঙ্গোপসাগরের বুকে। সেখানেই এদিন সে নিম্নচাপের চেহারা নিচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দফায় দফায় শক্তি বাড়িয়ে সে পরিণত হতে চলেছে সুস্পষ্ট গভীর শক্তিশালী গভীর নিম্নচাপে. আর সেই নিম্নচাপ ওড়িশা দিয়েই প্রবেশ করবে দেশের মূল ভূ-খণ্ডে। যাবে সে ছত্তিশগড়ের […]
সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিধানসভায় ওয়াক আউট বিজেপির।
কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে এবং বিরোধী দলনেতা সহ পাঁচ বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিজেপি আজ রাজ্য বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট করে। বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগগার নেতৃত্বে বিরোধী সদস্যরা আজ সকাল থেকেই অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে কালো কাপড় হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে পরে তারা ওয়াকআউট করেন। এর […]








