কলকাতা , ১২ মার্চ:- পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনা নিয়ে রাজ্য সরকার আজ মুখ্য নির্বাচনি আধিকারিক এর কাছে রিপোর্ট জমা দিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনি আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন সেই রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। রিপোর্ট খতিয়ে দেখে কমিশন যেমন নির্দেশ দেবে সেই মতো কাজ হবে বলে তিনি জানান। এদিকে দ্বিতীয় দফায় আগামী পয়লা এপ্রিল চার জেলার যে ৩০ টি আসনে ভোট নেওয়া হবে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ ছিল শেষ দিন। গতকাল পর্যন্ত এই আসনগুলিতে ১৪৩ টি মনোনয়ন জমা পড়েছে বলে তিনি জানিয়েছেন। তার মধ্যে তৃণমূল কংগ্রেস ৩০, বিজেপি ২৪,সিপিএম ১৫, ভারতীয় জাতীয় কংগ্রেসের ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৭৭ কোটি ৭৪ লক্ষ টাকার মাদক এবং অবৈধ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সঞ্জয়বাবু জানান।
Related Articles
উত্তরপাড়ায় পুজো উদ্বোধন এসে বিস্ফোরক দিলীপ ঘোষ।
হুগলি, ৬ অক্টোবর:- হুগলি উত্তরপাড়ার দেশবন্ধু পার্ক এলাকায় পূজা উদ্বোধন করতে আসেন দিলীপ ঘোষ। সেখানেই পূজা উদ্বোধন করতে এসে একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি দিলীপ ঘোষ বলেন, রাজ্য ব্যাপি ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য ব্যাপী সমস্ত ঘটে যাওয়া ঘটনাকে মুখ্যমন্ত্রী ছোট ঘটনা তুচ্ছ ঘটনা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু মানুষের মন […]
মাধ্যমিকে হুগলি জেলাতেও বেশ কয়েকজন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে।
সুদীপ দাস , ১৫ জুলাই:- বিগত বছরগুলির মত এবারেও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় জেলাগুলির জয়জয়কার। অন্যান্য জেলাগুলির সাথে হুগলি জেলারও বেশ কয়েকজন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। তাঁদের মধ্যে চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের ছাত্র সোহম দাস ৬৮৭ নম্বর পেয়ে সমগ্র রাজ্যে সম্ভাব্য ষষ্ঠ স্থান দখল করে হুগলি জেলায় প্রথম স্থান দখল করেছে। মানকুন্ডুর বাসিন্দা শিক্ষক […]
অবশেষে গঙ্গাসাগরে এসে পৌছালো ভারতীয় সেনাবাহিনীর নিথর দেহ।
দ:২৪পরগনা,৫ এপ্রিল:- সেনাবাহিনীতে কর্তব্যরত অবস্থায় উত্তরাখণ্ডে মৃত্যু হল সাগরের এক যুবকের। মৃত ভারতীয় সেনা দেবব্রত মাইতি (৩৬)। তিনি দক্ষিণ 24 পরগনার গঙ্গা সাগর থানা এলাকার দক্ষিণ হারাধন পুরের বাসিন্দা ছিলেন।জানা যায়, উত্তরাখণ্ডে কর্তব্যরত অবস্থায় ৩রা এপ্রিল অসুস্থ হয়ে পড়েন দেবব্রত মাইতি। এর পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানেই মৃত্যু হয় […]







