পশ্চিম মেদিনীপুর, ১০ মার্চ:- নির্বাচনের ঠিক আগে আইকোর কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সবং এর তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে নোটিস পাঠাল সিবিআই। বুধবার তাঁকে এই নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি শীঘ্রই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তাঁর কাছ থেকে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে করছেন আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই প্রকাশ্যে আসা আইকোরের একটি অনুষ্ঠানের ভিডিওতে মানস ভুঁইয়া সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে দেখা গিয়েছে। এছাড়াও আইকোর কাণ্ডের জেরাতে অনেকেই মানস ভুঁইয়ার নাম নিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে এবার সরাসরি তাঁর সাথে কথা বলতে চায় সিবিআই।
Related Articles
দাম আকাশছোঁয়া ; তেলের ঝাঁঝে প্রিয়ার বাহনের শ্রাদ্ধশান্তি স্বামীর !
সুদীপ দাস , ২৬ ফেব্রুয়ারি:- দিন দিন পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস সাধারন মানুষের। বছর কয়েক আগে যে সমস্ত মানুষ স্ত্রীর মন রাখতে স্কুটি কিনে দিয়েছিলেন তাঁদের অবস্থা সবথেকে খারাপ। ঘরে এলপিজি না থাকলেই অশান্তি। তাই বাড়তে থাকা রান্নার গ্যাসের টাকা সরিয়ে রাখা আবশ্যিক। এরপর নিজের বাইকের তেল কেনার পর গাটের কড়ি শেষ। তাই স্কুটির তেল […]
আরপিএফের তৎপরতায় বাঁচলেন ট্রেন যাত্রী।
হাওড়া, ১১ সেপ্টেম্বর:- হাওড়া স্টেশনে ট্রেন ধরতে গিয়ে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে যাওয়া এক ব্যক্তিকে নিজেদের জীবন বিপন্ন করে উদ্ধার করলেন ডিউটিরত আরপিএফের কর্মীরা। শনিবার দুপুরে ১-১০ নাগাদ হাওড়া স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ০১৪৪৮ আপ হাওড়া-শক্তিপুঞ্জ এক্সপ্রেস চলতে শুরু করলে এক যাত্রী চলন্ত ট্রেনে উঠতে যান। তখনই তিনি প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের মাঝে […]
প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক, শোকস্তব্ধ ক্রীড়া জগত।
স্পোর্টস ডেস্ক , ৯ আগস্ট:- চলে গেলেন সবুজ মেরুন এর প্রাক্তন অধিনায়ক। মণিতোম্বি সিংহ । দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন মণিতোম্বি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর । ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত মোহনবাগানে ছিলেন মণিতোম্বি । রাইট ব্যাকে খেলতেন এই মণিপুরি ফুটবলার । কিছু ম্যাচে তাঁকে মাঝমাঠেও খেলানো হয়েছিল […]







