হুগলি , ১০ মার্চ:- ভোটের মুখে খুন তৃণমূলের সক্রিয় কর্মী। চাঞ্চল্য হুগলীর বলাগরে। মৃত ওই কর্মীর নাম মাসুদ সারোয়ার(২৮)। বাড়ি বলাগর বিধানসভা এলাকার মগরা থানার অন্তর্গত ডহর চাকলুইতে। মাসুদ মঙ্গলবার বলাগরের তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারীর সাথে একাধিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রাত দশটার পর মাসুদের মোবাইল ফোন সুইচড অফ হয়ে যায়। এরপর সারারাত বহু খোঁজাখুঁজি করেও মাসুদের কোনখবর পায়নি তাঁর পরিবারের লোকজন। বুধবার ভোরে বলাগর থানার তেলকি মাঠ এলাকায় রাস্তার ধারে মাসুদের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তাঁর মাথার একাধিক অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বলাগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মাসুদকে খুন করা হয়েছে। তবে ব্যাক্তগত আক্রোশ নাকি ভোটের আগে রাজনৈতিক কারনে এই খুন সেবিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Related Articles
জাঙ্গিপাড়ায় তৃণমূলীদের হাতে বিজেপি কর্মীদের নিগৃহীত হওয়ার ঘটনায় শ্রীরামপুর মহকুমার বিভিন্ন জায়গায় অবরোধ বিজেপির।
হুগলি,২ মার্চ:- গত কাল কলকাতায় অমিত শাহের সভায় যাওয়ার পথে বাসে হামলা, বাস ভাঙচুর ও বিজেপি কর্মীদের মারধোর করার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত ১১ জন বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া ব্লকের বাহানা গ্রামে। আহতদের প্রথমে জাঙ্গিপাড়া গ্রামীন হাসপাতালে আনা হয়। পরে আটজনকে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজেপির অভিযোগ তৃনমূল কংগ্রেস হামলা চালিয়েছে। অভিযোগ […]
বিভিন্ন প্রকল্পের পাওনা মেটানোর ক্ষেত্রে রাজ্যকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার – চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা, ১৫ মার্চ:- জিএসটি ক্ষতিপূরণ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের পাওনা মেটানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্যেকে বঞ্চিত করছে বলে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন।রাজ্য বিধানসভায় আজ বাজেট আলোচনার শেষে জবাবী ভাষণে তিনি বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকারের কাছে ৯০ হাজার কোটি টাকা প্রাপ্য বকেয়া রাখার অভিযোগ করেন। তিনি বলেন করোনা পরিস্থিতিতে সব রাজ্যেই জিএসটি […]
প্রয়াত প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন রায় চৌধুরী।
হুগলি , ৩১ জুলাই:- প্রয়াত হলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা সুদর্শন রায় চৌধুরী। প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন বাবু বর্তমানে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ছিলেন। ষাটের দশকে প্রেসিডেন্সিতে পড়ার সময় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বোস, হান্নান মোল্লা, বৃন্দা কারাতদের সঙ্গে রাজনীতি করেন। বিনোদ দাশের মৃত্যুর পর ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত হুগলি জেলা সম্পাদকের দায়িত্ব সামলেছেন। শ্রীরামপুর […]







