সুদীপ দাস , ৯ এপ্রিল:-আগামিকাল হুগলী জেলার ১০টি কেন্দ্রে নির্বাচন। রাজ্যে ৪র্থ দফায় হলেও এই প্রথম হুগলী জেলায় দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলার মোট ১৮টি আসনের মধ্যে রাজ্যের ৩য় দফা অর্থাৎ হুগলী জেলার ১ম দফায় ৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামিকাল জেলার বাকি ১০টি আসনে নির্বাচন। মোট ভোটার ২৫লাখ ৯৪হাজার ২১২জন। মোট প্রার্থী ৬৪জন। আগামিকালের আগে আজ জেলার ৭টি ডিসি. আরসি সেন্টারগুলিতে চললো চরম ব্যাস্ততা। সকাল থেকেই জেলার বিভিন্ন কেন্দ্র থেকে ডেসপ্যাচ সেন্টারগুলিতে আসতে শুরু করেন ভোট কর্মীরা। সম্পূর্ন করোনা বিধি মেনেই কাউন্টার থেকে ভোটের সামগ্রী তাঁদের হাতে বুঝিয়ে তুলে দেওয়া হয়। অন্যান্যবার ভোট কর্মীদের মধ্যে ভোটের দিন কোথাও কোথাও দুষ্কৃতি তান্ডবের ভয় থাকলেও এবারে এবারে তার সাথে করোনার ভয়ও রযেছে। যদিও ভোট কর্মীরা বলেন আপাতত সমস্তরকম ব্যাবস্থা দেখে আমরা খুশি। আগামিকাল বুথগুলির ব্যাবস্থাও আশা করছি ঠিক থাকবে।
Related Articles
রক্তদান শিবিরকে কেন্দ্র করে হাওড়ায় দুষ্কৃতী হামলা।
হাওড়া , ১৬ আগস্ট:- রবিবার সকালে একটি রাজনৈতিক দলের রক্তদান শিবিরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার বেলিলিয়াস রোড এলাকা।প্রকাশ্যেই ওই দলের দুই গোষ্ঠীর মারপিটের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ সেখানে যায়। নামানো হয় র্যাফ। এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানা গেছে। এই […]
গার্ডেন খোলার দাবিতে আন্দোলন শুরু করেছেন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রাতঃভ্রমণকারীরা।
হাওড়া, ২৭ জানুয়ারি:- কোভিড বিধি মেনে গত ২৪ জানুয়ারি থেকে কলকাতায় রবীন্দ্র সরোবর, ভিক্টোরিয়া মেমোরিয়াল উদ্যান খোলা হলেও এখনও সেই নির্দেশ মেনে প্রাতঃভ্রমণকারীদের জন্য খোলা হয়নি হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনের দরজা। এই নিয়ে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সকাল থেকে আন্দোলন শুরু হয়েছে। শিবপুর বোটানিকাল গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই আন্দোলন শুরু […]
আবাসন গড়ে তোলার জন্য কলকাতা প্রেস ক্লাবকে সাড়ে ৩ কাঠা জমি দিল রাজ্য সরকার।
কলকাতা , ৫ জানুয়ারি:- আবাসন গড়ে তোলার জন্য কলকাতা প্রেসক্লাবকে সাড়ে ৩ কাঠা জমি দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘বিনামূল্যে প্রেসক্লাবকে কসবায় জমি দেওয়া হলো। এবার তোমরা নিজেদের মতো করে বাড়ি ঘর তৈরি করে নিও।’ মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই প্রেসক্লাবকে ফ্ল্যাট তৈরির […]







