কলকাতা , ৭ মার্চ:- কোনভাবেই নির্বাচনে সিভিক ভলেন্টিয়ার এবং তার সাথে গ্রীন পুলিশ ও স্টুডেন্ট পুলিশদের ডিউটি করানো যাবে না। এমনই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নির্দেশিকা অনুযায়ী যে এলাকায় ভোট হবে তার তিনদিন আগে থেকে এবং ভোট শেষ হওয়ার একদিন পর পর্যন্ত তারা নিজেদের পোশাক পড়ে ডিউটি করতে পারবেন না। সূত্র মারফত জানা গেছে লালবাজার ও নবান্নে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। বিগত দিনে সিভিক ভলেন্টিয়ার দের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানানো হয়েছিল বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে। সূত্রের দাবি বহু ক্ষেত্রেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের পেছনে শাসক দলের হাত থাকার অভিযোগ উঠেছে অনেকবার। নির্বাচন কমিশনের যখন ফুল বেঞ্চ রাজ্যে এসেছিল তখন বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল।
Related Articles
হিসাব রক্ষকের চপারের আঘাতে গুরুতর জখম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ডেপুটি ম্যানেজার।
হুগলি, ৬ অক্টোবর:- বৃহস্পতিবার রাতে চন্দননগরে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ক্যাশিয়ারের চপারের আঘাতে গুরুতর জখম হলেন ডেপুটি ম্যানেজার। আহত ডেপুটি ম্যানেজারের নাম অঙ্কিতা বাসু। বাড়ি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে। এই ঘটনায় চন্দননগর থানার পুলিশ ব্যাংকের ক্যাশিয়ার বুদ্ধদেব মন্ডলকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে ডেপুটি ম্যানেজার অঙ্কিতা বাসু ব্যাংকের ভল্টে টাকা […]
নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের ধূপগুরিতে পথ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
কলকাতা , ২০জানুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের ধূপগুরিতে গতকালের পথ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আজ সকালে এক টুইটে তিনি ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। জলপাইগুড়ির এই পথ দুর্ঘটনা কে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা […]
পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এবার বদলি নীতি লাগু হচ্ছে।
কলকাতা, ২৯ জুন:- মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে কোমর বেঁধে নেমেছে রাজ্যে প্রশাসন। গ্রামীণ এলাকায় বিল্ডিং প্ল্যান মঞ্জুর করার ক্ষেত্রে আগেই পঞ্চায়েতের ডানা ছাঁটা হয়েছে। এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এবার বদলি নীতি লাগু করা হচ্ছে কঠোর ভাবে। তিন বছরের বেশি কোনও কর্মীকে একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রাখা […]










