কলকাতা , ২০জানুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের ধূপগুরিতে গতকালের পথ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আজ সকালে এক টুইটে তিনি ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। জলপাইগুড়ির এই পথ দুর্ঘটনা কে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান হয়েছে। উল্লেখ্য এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
Related Articles
লক ডাউনের জেরে এবার আটকে পড়ল ৪ টি জাহাজ ।
নদিয়া,১১ এপ্রিল:- লক ডাউনের জেরে এবার আটকে পড়ল ৪ টি জাহাজ। জানা গেছে যাত্রী,পণ্য ও যানবাহন বহনকারী উন্নত মানের জাহাজ রাখতে এসে লকডাউনে আটকে জাহাজের ক্রু মেম্বাররা। গত ২ তারিখ থেকে নদিয়ার শান্তিপুর গঙ্গার ঘাটে আটকে পড়ে জাহাজ গুলি।এরপর স্থানীয় মানুষজন জানতে পেরে তাদের শহরে প্রবেশে বাধা দেন এবং তাদের বলা হয় তারা জেনো জাহাজেই […]
খানাকুলে বন্যা দুর্গত মানুষের উদ্ধারকার্য্যে নামানো হলো বায়ুসেনা।
মহেশ্বর চক্রবর্তী, ২ আগস্ট:- অবশেষে বন্যা দুর্গত মানুষদের উদ্ধার কার্যে নামলো বায়ুসেনা। আরামবাগ মহকুমার খানাকুল দুই নম্বর ব্লকের ধান্যনগরী গ্রাম থেকে সাতাশ জন বন্যা জলে বন্দি অসহায় মানুষদের উদ্ধার করলো বায়ু সেনার একটি দল। বায়ুসেনার হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে আরামবাগের একটি ত্রান শিবিরে রাখা হয়। বৃষ্টির জল বন্ধ হয়ে গেলেও বিভিন্ন জলাধার থেকে ছাড়া […]
আরামবাগ মহকুমা জুড়ে পালিত হল পুলিশ দিবস।
আরামবাগ , ১ সেপ্টেম্বর:- ১ লা সেপ্টেম্বর আরামবাগ মহকুমা জুড়ে পালিত হল পুলিশ দিবস। বুধবার হুগলির আরামবাগ থানার উদ্যোগে পালিত হয় এই দিনটি। হুগলি রুরাল পুলিশ জেলার উদ্যোগে আরামবাগ গোরহাটি মোড়ে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি বরুণ কুমার ঘোষ সহ অন্যান্য পুলিশকর্মী থেকে শুরু […]










