হাওড়া , ১২ ফেব্রুয়ারি:- কোভিড বিধি মেনে আজ থেকে হাওড়াতেও খুলে গেল স্কুল। বামেরা ধর্মঘট ডাকলেও পূর্ব ঘোষণা মতোই আজ থেকে হাওড়াতেও স্কুল শুরু হয়েছে। কীভাবে পড়ুয়ারা স্কুলে আসবে,স্কুল কী ব্যবস্থা নেবে, পুরো বিষয়ে সরকার সাহায্য করছে বলে জানা গেছে। হাওড়ার স্কুলে এদিন দেখা যায় সরকারের গাইডলাইন মেনে সেখানে ক্লাস করানো হচ্ছে। স্যানিটাইজেশনের পর আজ থেকে খুলেছে স্কুল। দূরত্ব বিধি বজায় রাখতে সার্কেল করা হয়েছে স্কুল চত্বরে। থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সকলকেই কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। ক্লাসরুমে দূরত্ব বিধি মেনে পড়ুয়াদের বেঞ্চে বসানো হয়েছে।
Related Articles
শুভেন্দুর ছবি নিয়ে তর্পণ করায়, মদন মিত্রের আচরণের নিন্দা বিধানসভা অধ্যক্ষের।
কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে মহালয়ার তর্পণ করার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের আচরণের নিন্দা করেছেন। আজ বিধানসভায় ইশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগদান করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ ওই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন সংবাদ মাধ্যমের প্রচার পাওয়ার লোভেই […]
চুঁচুড়ায় মে দিবসের অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান পৌর প্রধানের কোন্দল প্রকাশ্যে।
হুগলি, ১ মে:- মে দিবসের অনুষ্ঠানে পুরসভার বর্তমান ও প্রাক্তন পুরপ্রধানের কোন্দল প্রকাশ্যে। ঘটনাটি হুগলি চুঁচুড়া পুরসভার। সোমবার এই পুরসভায় তৃণমূলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির উদ্যোগে শ্রমিক দিবস পালন করা হয়। সকালে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমান সদস্য গৌড়িকান্ত মুখার্জী। কিন্তু এখানে দেখা যায়নি বর্তমান পুরপ্রধান অমিত […]
গরম যত পড়ছে তৃণমূল আইসক্রিমের মতো গলে যাচ্ছে – মোহাম্মদ সেলিম।
পশ্চিম মেদিনীপুর , ২২ মার্চ:- গরম যত পড়ছে তৃণমূল টা আইসক্রিমের মত ততই গলে যাচ্ছে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তপন ঘোষ এর সমর্থনে গড়বেতা শহরে নির্বাচনী জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। এছাড়াও তিনি বলেন দশ বছর নাকি উন্নয়ন হয়েছে ব্যানার ফেস্টুন ছেয়ে প্রচার করা […]










