হুগলি , ১৫ সেপ্টেম্বর:- বিশ্বকর্মা পুজোর আগে সিঙ্গুরে কারখানার দাবিতে আবারও পথে নামল বামপন্হী ছাত্র, যুব সংগঠন। আজকে বিকালে সিঙ্গুরের বুড়াশান্তি রেল গেট থেকে মিছিল শুরু হয়ে সিঙ্গুরের বিভিন্ন এলাকায় পথ পরিক্রমা করে। শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, সরকারী প্রতিষ্টান বেসরকারিকরনের মাধ্যমে যুবক যুবতীদের কর্মহীন করা, দেশে কর্ম সংস্থান বাড়ানো সহ একাধিক দাবিতে এই মিছিলে পা মেলান বামপন্হী ছাত্র ,যুব সংগঠনের সদস্যরা। জেলা sfi এর সম্পাদক অমৃতেন্দু দাসের অভিযোগ, সিঙ্গুরে ৮০ শতাংশ টাটার কারখানা তৈরী হয়ে যাবার পরেও তৃনমুল ,বিজেপি মিলে ধ্বংস করে দেয়। পাল্টা বিজেপি হুগলী সাংগঠনিক জেলা সহ সভাপতি সঞ্জয় পান্ডে বলেন, বামপন্হীরা ৮০ শতাংশ কারখানা বন্ধ করে দেবার পর তৃনমুল বাকি ২০ শতাংশ কারখানা বন্ধ করে দেয়। ২০২১ এর বিজেপি ক্ষমতায় এসে সিঙ্গুরের এই জমিতে কারখানা করবো।
Related Articles
হাওড়া বইমেলার উদ্বোধন হল। মেলাকে প্লাস্টিকমুক্ত করতে বিশেষ উদ্যোগ।
হাওড়া,১৩ জানুয়ারি:- ৩১তম হাওড়া জেলা বইমেলার শুভ সূচনা হল। সোমবার বিকেলে ব্যাঁটরা নটবর পাল রোডের এইচআইটি মেলা প্রাঙ্গনে ( ব্যাঁটরা সম্মিলনী মাঠ, চ্যাটার্জিপাড়া ) বইমেলার উদ্বোধন হয়। মেলা চলবে সাতদিন আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। এবার হাওড়া জেলা বইমেলাকে প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বইমেলার মূল থিম ‘ভালবাসার মেলবন্ধনে গড়ে উঠুক নতুন বিশ্ব’। রাজ্যের জনশিক্ষা […]
ব্যাঁটরায় কোটি টাকা লুঠের ঘটনায় অন্যতম অভিযুক্ত গ্রেপ্তার।
হাওড়া, ১০ ফেব্রুয়ারি:- মঙ্গলবার ভরদুপুরে হাওড়ার ব্যাঁটরার বেলিলিয়াস রোডে ১ কোটি টাকা লুঠ করে ভয়াবহ ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বরাহনগরের বিশ্বজিৎ দাস, মহেশতলার ননিগোপাল দাস ও বালির বাসিন্দা শিবরাম চ্যাটার্জিকে গ্রেপ্তার করল ব্যাঁটরা থানার পুলিশ। ডাকাতির পুরো ঘটনা সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে। তবে ডাকাতির সময় আগ্নেয়াস্ত্র হাতে যে দুষ্কৃতিদের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তাদের […]
করোনা সংক্রমণ বৃদ্ধিতে হাসপাতালগুলির পরিকাঠামো বাড়ানোর নির্দেশ ।
কলকাতা, ৩১ ডিসেম্বর:- রাজ্যে করোনা সংক্রমনের অস্বাভাবিক বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো আবারও ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আজ রাজ্য স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের পৌরহিত্য এক উচ্চ পর্যায়ের বৈঠকে করোনার প্রথম ঢেউয়ের সময় যেমন চিকিৎসা পরিকাঠামো তৈরি করা হয়েছিল অনুরূপ ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালে যে ভাবে বেডের […]








