কলকাতা , ১৯ ডিসেম্বর:- উন্নত প্রযুক্তির সাহায্যে আবগারি দপ্তর এর কাজ আরও স্বচ্ছ এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য রাজ্যের অর্থ দপ্তরের অধীনে থাকা ই-আবগারি প্রকল্প জাতীয় পুরস্কার লাভ করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ট্যুইট করে একথা জানিয়েছেন। আগামী ৩০ শে ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্যের প্রতিনিধিদের হতে কেন্দ্রের এই ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড তুলে দেবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যেরই মডেলকে অনুসরণ করে দেশের আরও সাতটি রাজ্য এগিয়েছে বলেও মুখ্যমন্ত্রী দাবি করেছেন।
Related Articles
রাজ্যে তৈরি হলো আরো দুটো পৌরসভা।
কলকাতা, ২২ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগেই। মন্ত্রিসভার বৈঠকে পাস হয়েছিল প্রস্তাব সেইমত রাজ্যে তৈরি হল দুই নতুন পুরসভা। সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ায় এবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ময়নাগুড়ি ও ফালাকাটা পুরসভা। এতদিন রাজ্যে ১২৫টি পুরসভা ছিল। সেই তালিকায় যুক্ত হওয়ায় সংখ্যাটা বেড়ে হল ১২৭। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে সেখানে এই […]
দু’বছর পর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সামিল বাংলা ট্যাবলো।
কলকাতা, ৭ জানুয়ারি:- দুবছর পর দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সামিল হচ্ছে বাংলার ট্য়াবলো। ইউনেস্কোর ওয়ার্ল্ড ইনট্যানজিবল হেরিটের তকমা প্রাপ্তির বিষয়টিকে সামনে রেখে রাজ্যের দুর্গা পুজোকে এবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে তুলে ধরার প্রস্তাব দিয়েছে রাজ্যসরকার। নবান্ন সূত্রে খবর কেন্দ্রের সেই সংক্রান্ত কমিটি সংশ্লিষ্টবিষয় ভাবনাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু তা স্বত্তেও পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছেনা। কারণ রাজ্যের তথ্য […]
কেন্দ্রের কাছে বকেয়া পাওনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরব মুখ্যমন্ত্রী।
কলকাতা , ১৭ ডিসেম্বর:- ১০০ দিনের কাজে রাজ্যের বরাদ্দ বিগত প্রায় এক বছর যাবত আটকে রেখেছে কেন্দ্র। বারবার চিঠি পাঠিয়ে আবেদন নিবেদন এমনকি সশরীরে দিল্লিতে দরবার করেও কিছুই মেলেনি। শনিবার পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন ২০২০ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে অন্য […]









