হুগলি , ৮ ফেব্রুয়ারি:- আজ হুগলি জেলার চন্দননগর সাব ডিভিশনের সিঙ্গুর ব্লকের অন্তর্গত ‘সিঙ্গুর ট্রমা কেয়ার ফেসিলিটির’ নবান্ন থেকে ভার্চুয়াল শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এর সাথে আরো 6 টি ‘সুস্বাস্থ্য কেন্দ্র’ উদ্বোধন হবে সিঙ্গুরে। যেমন বড়া প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র, বাজেমেলিয়া প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র, বলরামবাটি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র , রতনপুর সুস্বাস্থ্য কেন্দ্র, বিঘাটি সুস্বাস্থ্য কেন্দ্র, বারুইপাড়া পালতাগর সুস্বাস্থ্য কেন্দ্র। সমগ্র হুগলি জেলায় 82 টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন। ৬৫ টিআসন বিশিষ্ট , ১২ টি icu , ১০ টি ডাক্তার , এবং ৪০ জন নার্স নিয়োগ করা হয়েছে সিঙ্গুরের ট্রমা কেয়ার সেন্টারের। দূর্ঘটনা জনিত আহত যে কোন রুগীর অত্যাধুনিক পরিষেবা এখানে পাওয়া যাবে বলে জানান বিধায়ক বেচারাম মান্না
Related Articles
সেতু মেরামতির কারণে হাওড়ার সাঁতরাগাছি ব্রিজের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
হাওড়া, ১৮ নভেম্বর:- মেরামতির জন্য আগামী প্রায় দেড় মাস যান নিয়ন্ত্রণ করা হবে হাওড়ার অতি ব্যস্ততম সাঁতরাগাছি সেতুতে। আজ রাত ১১টা থেকে গোটা ডিসেম্বর পর্যন্ত প্রায় দেড় মাস চলবে এই মেরামতির কাজ। সেই কারণে ওই সময়ের মধ্যে সাঁতরাগাছি সেতুর উপর দিয়ে আংশিক বন্ধ রাখা হবে যান চলাচল। সেতু মেরামতির জন্যই এই সিদ্ধান্ত। শুক্রবারই দুপুরে এনিয়ে হাওড়ার […]
হাওড়াতেও প্রধানমন্ত্রীর আবেদনে ‘জনতা কার্ফু’র ব্যাপক প্রভাব।
হাওড়া ,২২ মার্চ:- করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর আবেদনে আজ দেশ জুড়ে শুরু হয়েছে ১৪ ঘন্টার ‘জনতা কার্ফু’। সকাল সাতটা থেকে শুরু হয়েছে এই ‘জনতা কার্ফু’। চলবে রাত ৯টা পর্যন্ত। হাওড়াতেও সকাল থেকে এর প্রভাব পড়েছে। রাস্তাঘাট প্রায় শুনশান। গাড়ি চলাচল করছে না। বাতিল করা হয়েছে সব দূরপাল্লার ট্রেন। লোকাল ট্রেন চলছে কম। ফেরি চলাচল করবে […]
কোনা মোড়ে ভয়াবহ আগুন। ভস্মীভূত সাতটি দোকান ও দুটি বাস। হতাহতের খবর নেই।
হাওড়া, ৮ এপ্রিল:- হাওড়ার লিলুয়ার কোনা মোড়ে বৃহস্পতিবার ভোরে বিধ্বংসী আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় ৭ টি দোকান, ২ টি পাবলিক বাস ও একটি চার চাকার গাড়ি। দমকলের তিনটি ইঞ্জিন ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অনুমান করা হচ্ছে ইলেকট্রিকের শর্ট সর্কিট থেকেই আগুন লেগেছে। রাস্তার বৈদ্যুতিক তার থেকেও আগুন ঝলসে পড়তে […]









