কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- কর্মরত অবস্থায় কোন সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ কর্মী মারা গেলে রাজ্য সরকার তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য সরকারি খাতায় নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিষদ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এছাড়াও হুগলির সিঙ্গুরে দশ দশমিক ২৭ একর জমিতে কৃষি ভিত্তিক একটি শিল্প পার্ক গড়ে তোলার প্রস্তাব গৃহীত হয়েছে। ইতিমধ্যে আগ্রহী পাঁচটি সংস্থাকে সেখানে জমি দেওয়া হয়েছে বলে পার্থবাবু জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদ থেকে যেসব ব্যক্তি রেজিস্টার, ইনস্পেক্টর অফ কলেজ, সহ রেজিস্টার এর মত প্রশাসনিক পদে গিয়েছেন তাদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করার একটি প্রস্তাবও গৃহীত হয়েছে।
Related Articles
পৌর ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রুটমার্চ শুরু আরামবাগে।
আরামবাগ, ৬ ফেব্রুয়ারি:- পৌর ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রুটমার্চ শুরু করলো পুলিশ প্রশাসন। এদিন আরামবাগের ১২ নম্বর ওয়ার্ডের কালীপুর ও হরপুর এলাকায় আরামবাগ পৌর নির্বাচনের প্রাক্কালে আরামবাগ থানার পুলিশের রুট মার্চ হয়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। যাতে করে তারা নির্ভয়ে ভোট দিতে পারে। উল্লেখ্য আরামবাগ পৌরসভার ১৯ টি ওয়ার্ডের মধ্যে ১২ […]
নাজিরগঞ্জের নেপালী পাড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন। এলাকায় উত্তেজনা।
হাওড়া, ২৭ জানুয়ারি:- হাওড়ার সাঁকরাইলের নাজিরগঞ্জ নেপালী পাড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রবি রাই (৪২)। নেপালী পাড়ার মন্দিরের পাশে মদের ঠেকে শুক্রবার ভোরে ওই খুনের ঘটনা ঘটে। রবিকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশি ব্যারিকেড করা হয়েছে। […]
সাঁতরাগাছি সেতুর সংস্কারের কাজ শুরু হতে চলেছে।
কলকাতা, ১১ নভেম্বর:- সাঁতরাগাছি সেতুর সংস্কারের কাজ শুরু হতে চলেছে ১৯ নভেম্বর। ডিসেম্বরের মধ্যেই পূর্ত দফতরকে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্য সচিব এইচকে দ্বিবেদী পূর্ত দপ্তরের সঙ্গে এই সংস্কার নিয়ে বৈঠকে বসেছিলেন। পরে পূর্ত মন্ত্রী পুলক রায় ও তাঁর দফতরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন। সিদ্ধান্ত হয়েছে সেতুর দু পাশের ২০ […]









