কলকাতা , ১৪ জানুয়ারি:- নভেল করোনা ভাইরাসের বহু প্রতীক্ষিত প্রতিষেধক টিকা কলকাতায় এসে পৌঁছানোর পর ইতিমধ্যেই তা জেলায় জেলায় পৌঁছে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী রাজ্যের ২৩টি জেলা শুধুমাত্র কলকাতা বাদ দিয়ে সব জায়গাতেই টিকা সুষ্ঠুভাবে পৌঁছে গিয়েছে। আজকেই কলকাতার নির্ধারিত তিন হাসপাতালে তা পৌঁছে যাবে। আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশজুড়ে এই করোনা টিকাকরণ কর্মসূচির সূচনা করবেন। আর তার আগে টিকা করণের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হবে বলে স্বাস্থ্য দফতররের তরফে জানানো হয়েছে। নির্ধারিত সরকারি হাসপাতাল বা সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলির পাশাপাশি পরবর্তীকালে বেসরকারি কর্পোরেট হাসপাতালগুলিকে টিকাকরণ কর্মসূচিতে সামিল করার বিষয়েও আলাপ আলোচনা চলছে। বড় কর্পোরেট হাসপাতালগুলিও যেন এই করোনা টিকাকরণ কর্মসূচিতে স্বেচ্ছায় অংশ নেয়, তার জন্য বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর বিভিন্ন কর্পোরেট হাসপাতালগুলিকে সল্টলেকের স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠকে ডাকে। কলকাতার ২৪টি বড় কর্পোরেট হাসপাতাল ওই বৈঠকে অংশ নেয়।
Related Articles
উত্তরপাড়ায় বিজেপি পার্টি অফিসে পড়লো তালা,নেতার বিরুদ্ধে পড়ল পোষ্টার।
হুগলি,২৯ নভেম্বর:- উত্তরপাড়ায় বিজেপি পার্টি অফিসে পড়লো তালা, নেতার বিরুদ্ধে পড়ল পোষ্টার। বিজেপির উত্তরপাড়া মন্ডলের সভাপতির বিরুদ্ধে পোষ্টার মারলো দলের কর্মীরা । দলের নীচু তলার কর্মীরা নতুন মন্ডল সভাপতিকে মেনে নিতে পারেন নি । শুধু মন্ডল সভাপতির বিরুদ্ধে পোষ্টার মেরেই ক্ষান্ত থাকেনি বিজেপি কর্মিরা । পোষ্টার পড়েছে প্রাক্তন জেলা সহসভাপতি প্রণব চক্রবর্তীর বিরুদ্ধেও । প্রণব […]
অন্যত্র ব্যাংকের শাখা সরানোর প্রতিবাদে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।
হুগলি, ১০ সেপ্টেম্বর:- ব্যাঙ্কের শাখা সরিয়ে নেওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ গ্রামবাসীদের। ব্যাঙ্কের গেটে তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ। ঘটনার জেড়ে ব্যাঙ্ক কর্মীরা ভিতরে রয়ে যাওয়ায় চরম অস্বস্তিতে ব্যাঙ্ক কতৃপক্ষ। স্থানীয় সুত্রে জানা গেছে, ব্যাঙ্কের শাখা সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে ওই ব্যাঙ্কের শাখার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় গ্রামবাসী ও স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা। ঘটনাটি ঘটেছে হুগলির […]
পুজোর মরশুমে বিদ্যুতের যথাযত যোগান রাখতে সবরকমের প্রস্তুতি নিচ্ছে সরকার।
কলকাতা, ২৬ আগস্ট:- আসন্ন পুজোর মরশুমে বিদ্যুতের বাড়তি চাহিদার প্রেক্ষিতে যোগান যথাযথ রাখতে সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যের বিদ্যুত মন্ত্রী অরূপ বিশ্বাস আজ কোল ইন্ডিয়া, ডিভিসি সহ বিভিন্ন সংস্থার সঙ্গে পুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, পুজোর সময় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা যত হতে পারে সেই হিসাবেই সরবরাহ […]









