হুগলি,২৯ নভেম্বর:- উত্তরপাড়ায় বিজেপি পার্টি অফিসে পড়লো তালা, নেতার বিরুদ্ধে পড়ল পোষ্টার। বিজেপির উত্তরপাড়া মন্ডলের সভাপতির বিরুদ্ধে পোষ্টার মারলো দলের কর্মীরা । দলের নীচু তলার কর্মীরা নতুন মন্ডল সভাপতিকে মেনে নিতে পারেন নি । শুধু মন্ডল সভাপতির বিরুদ্ধে পোষ্টার মেরেই ক্ষান্ত থাকেনি বিজেপি কর্মিরা । পোষ্টার পড়েছে প্রাক্তন জেলা সহসভাপতি প্রণব চক্রবর্তীর বিরুদ্ধেও । প্রণব চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তিনি তৃনমূলের দালাল । গতকাল তিনটি উপ নির্বাচনে বিজেপির পরাজয়ের পর রাতে দলের পার্টি অফিসে দুটি তালা মেরে দেয় বিজেপি কর্মীরা । প্রণব বাবু বলেন,দীর্ঘ ৩২ বছর বিজেপির সঙ্গে আছি । কোনো দলীয় কর্মি আমার বিরুদ্ধে এই কাজ করতে পারে আমি বিশ্বাস করি না।উপ নির্বাচনে জিতে তৃনমূল অতি উৎসাহী হয়ে বিজেপির মধ্যে বিভেদ তৈরী করতে চাইছে । বিজেপি কর্মিরা জানিয়েছে তালা মেরে তারা প্রতিবাদ জানিয়েছেন।তৃনমূলের দাবী বিজেপির মধ্যে দ্বন্দ্ব স্পস্ট । শুধু হিন্দমোটর না এবার কোলকাতা রাজ্য বিজেপি অফিসে কোনদিন তালা পড়বে।
Related Articles
করমন্ডলের মৃত্যু নিয়ে পলিটিক্স করা হচ্ছে অভিযোগ সুকান্ত মজুমদার।
হাওড়া, ৮ জুন:- করমন্ডলের মৃত্যুর ঘটনা নিয়ে পলিটিক্স করা হচ্ছে। এত বড়ো ঘটনায় সমবেদনার জায়গায় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো লিপস্টিক মন্ত্রী হা হা করে হাঁসছেন। ভাবা যায়? এই ঘটনায় অবশ্যই সিবিআই তদন্ত দরকার। বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার হাওড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার হাওড়ায় রাজনৈতিক […]
চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সোদপুরে
উঃ২৪পরগনা , ১৩ জুন:- বুকে ব্যথা নিয়ে গত ৪ তারিখ বারাকপুর বড় কাঠালিয়ার বছর পঞ্চাশের বনমালী মালিক ভর্তি হন সোদপুরের এক নার্সিংহোমে, তিনদিন পর তিনি সুস্থ হয়ে ওঠেন কথা বলেন বাড়ির লোকজনের সাথে সুস্থ হওয়ার পর কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন মৃত ব্যক্তির ছেলে রবিবার ৪ তারিখ যেদিন কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়ার কথা হয় […]
রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি স্থাপন চন্দননগরের কানাইলাল স্কুলে।
হুগলি, ২১ জানুয়ারি:- বিপ্লবী রাসবিহারী বসু ছিলেন কানাইলাল স্কুলের ছাত্র।আজ তার ৮০ তম প্রয়ান দিবস। কানাইলাল স্কুলের ইংরাজি বিভাগের ১৯৯৪ সালের মাধ্যমিক ব্যাচ তার আবক্ষ মূর্তি স্থাপন করল স্কুল প্রাঙ্গনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, শিক্ষাবিদ ও বিদ্যালয়ের প্রাক্তনী বিশিষ্টজন। মেয়র জানান, কানাইলাল স্কুল এবং চন্দননগর স্বাধীনতা আন্দোলনের […]








