স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- করোনা ধাক্কায় সেপ্টেম্বরে আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্ট ভেস্তে গেল। কোভিড-১৯ ভাইরাসের কারণে এবছর আর এশিয়া কাপ টুর্নামেন্ট হচ্ছে না। এদিন বিকেলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একথা জানিয়েছেন। জন্মদিনে জনপ্রিয় এক সাংবাদিকের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় এশিয়া কাপ কোভিডের কারণে এবছর স্থগিত থাকছে বলে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন। সৌরভ ঐ আড্ডায় জানিয়েছেন, ‘ভারতীয় ক্রিকেট দল কোন সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবে এই কোভিড সংকটে বলা খুবই কঠিন। ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা বড় বিষয়। এখনই তাই কোনও ধরনের তাড়াহুড়ো করা হবে না। ‘সৌরভ আরও বলেছেন, ‘আইসিসি অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ স্থগিত করলে সবরকম উপায়ে আইপিএল আয়োজন করার চেষ্টা চালানো হবে। জুলাইয়ের মাঝামাঝি সময় বিশ্বকাপ নিয়ে আইসিসি সিদ্ধান্ত জানালে আইপিএল নিয়ে তখনই বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
Related Articles
নবান্নে নিরাপত্তা বাড়াতে বসানো হলো কাউন্টিং ক্যামেরা।
কলকাতা, ২৩ জুন:- রাজ্যের সচিবালয় নবান্নের অন্দরের নিরাপত্তা আরও জোরদার করতে প্রবেশ পথে এবং ভিতরে অত্যাধুনিক হেড কাউন্টিং ক্যামেরা বসানো হল। নবান্নে কতজন মানুষ আসছেন তার যথাযথ তথ্য এই ক্যামেরার মাধ্যমে পাওয়া যাবে৷ ‘নির্ভয়া প্রকল্প’-এর আওতাধীন একটি সুরক্ষা প্রকল্পের আওতায় এই হেড কাউন্টিং ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গেছে। প্রশাসনিক সূত্রের খবর, এই ক্যামেরার যাবতীয় […]
শ্রীরামপুর শহরের একাধিক স্থাপত্য ও নিদর্শন কে হেরিটেজের তকমায় ভূষিত করেছে রাজ্য হেরিটেজ কমিশন।
হুগলি , ১৪ জুলাই:- গঙ্গার পশ্চিম তীর ঘেঁসে ওঠা শ্রীরামপুর শহরের একাধিক স্থাপত্য ও নিদর্শন কে হেরিটেজের তকমায় ভূষিত করেছে রাজ্য হেরিটেজ কমিশন। এবারে হেরিটেজের তালিকায় নতুন সংযোজন হল শ্রীরামপুর চাতরার কাশীশ্বর পীঠ। যাকে স্থানীয়রা দোলতলার দোলমন্দির হিসেবে চেনে। দ্বিতীয়টি হল শ্রীরামপুর আদালতের উল্টোদিকে অবস্থিত ডেনিস ট্যার্ভান। ভুতুরে বাড়ি আখ্যা পাওয়া দীর্ঘদিন ভগ্ন অবস্থায় পড়ে […]
২২-এর ২১লাভজনক, ন্যায্য ভাড়া দিচ্ছে তৃণমূল, টোটোর জমানায় একদিনের হাসি বাস মালিকদের।
সুদীপ দাস, ২০ জুলাই:- বিগত কয়েক দশকে বিভিন্ন রাজনৈতিক দলকে সরকারে দেখেছি। কিন্তু এই প্রথম বাস মালিকদের ভাড়া অন্তত ন্যায্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দাবী হুগলী-জেলা বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত ভৌমিকের। আগামীকাল শহিদ সমাবেশে তৃণমূলের ধর্মতলা চলো কর্মসুচি রয়েছে। সেই কর্মসূচিতে যাওয়ার জন্য গত সপ্তাহ খানেক আগেও জেলার সমস্ত বাস বায়না করে নিয়েছিল তৃণমূল। কিন্তু […]








