কলকাতা , ১৭ মে:- করোনা আক্রান্তদের চিকিৎসার সুবিধার্থে কলকাতার ৫ টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ১০ টি করে নতুন অক্সিজেনযুক্ত অ্যাম্বুলেন্স দেওয়া হলো। সোমবার এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজ, আরজিকর, চিত্তারঞ্জন হাসপাতাল ও শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্সগুলি দিলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফোনে তিনি অনুষ্ঠানে অংশ নেন। মূল অনুষ্ঠান নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি পরিচালনা করেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়। অ্যাম্বুলেন্সের পাশাপাশি হাসপাতালগুলিকে একটি করে ‘অক্সিজেন অন হুইলস’ বাসও দেওয়া হয়। কোভিড আক্রান্ত দুঃস্থ রোগীরা যাতে অক্সিজেনের অভাবে মারা না যান তার জন্য রাজ্য ও জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন (জেআইটিও)–এর যৌথ উদ্যোগে চালু হলো এই বাস। ৩২ টি সিট থাকছে একটি বাসে। থাকছে পাঁচ এলপিএম যুক্ত চারটি অক্সিজেন কন্সেন্ট্রেটর, পাখা, মোবাইল চার্জিং পয়েন্ট। এছাড়াও রোগীদের যাতে শোয়ানো বা বসানো যায় তার জন্য সিটগুলি তৈরীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একটি বাসে একসঙ্গে চারজন রোগী অক্সিজেন নিতে পারবেন। স্বাস্থ্য দপ্তরের অনুমতি নিয়ে প্রয়োজনে শহরের যে কোনও প্রান্তে অক্সিজেন পৌছে দেবে এই বাস।
Related Articles
জুটমিলের শ্রমিক নিখোঁজে চাঞ্চল্য চাঁপদানিতে।
হুগলি, ৯ এপ্রিল:- এক শ্রমিক নিখোঁজ হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চাঁপদানিতে। চাঁপদানি ডালহৌসি জুটমিলের তাঁত বিভাগের শ্রমিক ২৩ বছরের মহ ওয়াসিম ৬ এপ্রিল চাপদানির কে বি এম রোডের নিজের বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। ডিউটি থেকে বাড়ি ফিরে চাঁপদানি বাজারে যাচ্ছি বলে আর ফেরেনি। রাত ন টা নাগাত রাতের খাবার খাওয়ার সময় বাড়ির লোক […]
ভক্তদের সামাল দিতে সাগরে কড়া নজরদারি।
দ:২৪পরগনা,১৩ জানুয়ারি:- সাগরে কোনরকম বিপদ না ঘটে সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। একদিকে যেমন সিভিল ডিফেন্সের কর্মীদের নিযুক্ত করা হয়েছে তেমনি প্রচুর পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত করা হয়েছে সমুদ্রতটে। এর পাশাপাশি সমুদ্রে সর্বদা এন ডি আর এফ ও নৌসেনা টহলদারি চালাচ্ছে যাতে সমুদ্র স্নানে নেমে পুন্যারথিরা বিপদের […]
বিধাননগরের বিভিন্ন এলাকা থেকে এক হাজির লিটার চোলাই মদ নষ্ট করল পুলিশ
শিলিগুড়ি, ১৬ জানুয়ারি:- গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বিভিন্ন এলাকায় এক্সাইজ ডিপার্টমেন্ট ও বিধাননগর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়। এরপর কালুজোত,শৈলেনজোত,পাওয়ার হাউস মুন্ডা বস্তি,রুইদাশা এলাকা থেকে প্রচুর পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির সামগ্রী নষ্ট করে। এবং এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম প্রকাশ কর্মকার(১৯)। সে তেলাংঙ্গামনি এলাকার […]









