কলকাতা , ৭ ডিসেম্বর:- ডিমের উৎপাদন বাড়াতে রাজ্য সরকার বাঁকুড়া জেলায় ত্রিশটি নতুন পোল্ট্রি প্রকল্প হাতে নিয়েছে। রাজ্যের কৃষি শিল্প উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান শুভাশীষ বটব্যাল জানিয়েছেন 2021 সালের মধ্যে শুধুমাত্র ওই জেলায় কুড়ি লক্ষ ডিমের উৎপাদন বাড়ানো লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।আগামী দিনে যাতে দক্ষিণের রাজ্য গুলি থেকে ডিম আমদানি ধাপে ধাপে বন্ধ করে দেওয়া যায় সেই লক্ষ্যে রাজ্যে ডিমের উৎপাদন বাড়ানো হচ্ছে বলে শুভাশিষ বাবু জানান। রাজ্যে বর্তমানে দৈনিক ডিমের চাহিদা তিন কোটি। রাজ্যে প্রায় দৈনিক আড়াই কোটি ডিম উৎপন্ন হয়।এর মধ্যে শুধুমাত্র বাঁকুড়া তেই দৈনিক ৫৬ লক্ষ ডিম উৎপাদন হয়। বাকি চাহিদা মেটানো হয় অন্ধ্র প্রদেশ ও পাঞ্জাব থেকে আমদানি করার মাধ্যমে।
Related Articles
বিজেপি ছাড়লেন হুগলির প্রাক্তন সভাপতি , মানসিক দিক দিয়ে তৈরি দ্বিতীয় ইনিংস এর।
হুগলি , ১৬ মার্চ:- বিক্ষুব্ধ হয়ে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন উত্তর কলকাতার বিজেপির পর্যবেক্ষক ভাস্কর ভট্টাচার্য্য। এদিন তিনি চিঠি লিখে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তার সিদ্ধান্ত জানিয়েছেন। ইস্তফা দিয়ে ভাস্কর বাবু জানান বিগত ৪০ বছর ধরে নিষ্ঠার সঙ্গে পার্টি করে আজ এই পুরস্কার পেলাম। আমি এবারে পার্টির কাছে আবেদন করেছিলাম হুগলির চাঁপদানি অথবা […]
মহাবীর জয়ন্তীতে ছুটি ঘোষণা রাজ্যের।
কলকাতা, ২৫ মার্চ:- মহাবীর জয়ন্তিতে রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। এই ছুটি ৪ এপ্রিলের জায়গায় ৩ এপ্রিল দেওয়া হল। তিথি অনুযায়ী ৪ তারিখেই মহাবীর জয়ন্তি পড়ছে। তাই এই পরিবর্তন। শনিবার অর্থদপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ওই দিন রাজ্য সরকারি এবং সরকার অধীনস্থ সব দপ্তর, স্কুল, পুরসভা পঞ্চায়েত সহ সব অফিসেই ছুটি থাকবে। […]
শ্রীরামপুরে বিক্ষোভ মিছিল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের।
হুগলি, ৯ জানুয়ারি:- পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার শ্রীরামপুরে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে বিভিন্ন দাবি জানানো হলো। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী জানান যে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে প্রত্যেক মানুষের জন্য ওয়েলফার ফান্ড আছে। কিন্তু ল ক্লার্ক দের জন্য কোনরকম কোন ওয়েলফার ফান্ড নেই আমাদের দাবি কোন ল ক্লার্ক কর্মরত […]








