কলকাতা , ৭ ডিসেম্বর:- দুয়ারে সরকার কর্মসূচি র অংশ হিসাবে বিভিন্ন শিবিরে ব্যাপকভাবে জনসমাগম হওয়ার জেরে রাজ্য সরকার স্বাস্থ্য সাথী এবং খাদ্য সাথী প্রকল্পের কার্ড এর জন্য প্রয়োজনীয় ফরম বাড়ি বাড়ি গিয়ে জনগণের হাতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। গত পয়লা ডিসেম্বর থেকে চালু হওয়া এই কর্মসূচিতে রাজ্যজুড়ে বিভিন্ন শিবিরে এখনো পর্যন্ত যে প্রায় ২২ লক্ষ মানুষ অংশ নিয়েছেন তার বেশিরভাগই এই দুটি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য বলে রাজ্য প্রশাসনের আধিকারিকদের একাংশ জানিয়েছেন। পাশাপাশি কভিড সর্তকতা মেনে ভিড় এড়াতে অনলাইনে ফরম পূরণ করার জন্য গ্রাহকদের কাছ থেকে যেন ন্যূনতম তথ্য সংগ্রহ করা হয় নির্দেশিকায় সেটাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
Related Articles
বিগত ভোট পর্ব থেকে শিক্ষা , থানায় কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবেনা , কড়া নির্দেশ নির্বাচন কমিশনের
কলকাতা , ৩ মার্চ:- বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও তাদের কার্যত বসিয়ে রেখে ভোট লুঠ করা হয়েছে কবলে অভিযোগ বিরোধীদের।এবার এধরণের অভিযোগ রুখতে আগে থেকেই তত্পর হল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘোরাফেরা যাতে স্থানীয় পুলিশের ওপর না থাকে, আগের বারের মতো তাদের যাতে থানায় বসিয়ে রাখার অভিযোগ না ওঠে […]
শিশুদের হৈচৈ সাথে শব্দের খেলা, বাংলাদেশের বই নিয়ে এবার হবে হুগলী-চুঁচুড়া বইমেলা।
সুদীপ দাস , ৮ ডিসেম্বর:- আগামী ১১তারিখ থেকে শুরু হতে চলেছে হুগলী-চুঁচুড়া বইমেলা। চুঁচুড়া ময়দানে আয়োজিত এই বইমেলা চলবে ১৯শে ডিসেম্বর পর্যন্ত। প্রাক্তন সাংসদ প্রয়াত অনিল বসুর হাত ধরে শুরু হওয়া এই বইমেলা এবারে ১৩তম বর্ষে পদার্পন করতে চলেছে। বইমেলা স্বার্থক করে তুলতে বই ও সুস্থ সংস্কৃতির লক্ষ্যে আগামী ১০তারিখ চুঁচুড়া পিপুলপাতি থেকে মেলা প্রাঙ্গন […]
অতদূরে পালিয়ে গিয়েও রেহাই মিললো না, আন্দামান থেকে অপহরণকারীকে ধরে আনল জগাছা থানার পুলিশ। উদ্ধার নাবালিকা।
হাওড়া, ৮ মে:- অতদূরে পালিয়ে গিয়েও রেহাই মিললো না। আন্দামান থেকে অপহরণকারীকে ধরে আনল হাওড়ার জগাছা থানার পুলিশ। উদ্ধার হয়েছে নাবালিকাও। জানা গেছে, অপহৃত ওই নাবালিকাকে আন্দামান থেকে উদ্ধার করেছে হাওড়ার জগাছা থানার পুলিশ। গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবক। ধৃতের নাম গুরুপদ মাইতি (২২)। রবিবার এদের দুজনকেই বিমানে আন্দামান থেকে নিয়ে আসে পুলিশ। গত ২২ মার্চ […]










