হাওড়া , ৭ ডিসেম্বর:- কলকাতার পর শহর জুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার পড়েছে হাওড়াতেও। এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যের আরেক মন্ত্রী দলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, “এজেন্সিকে পয়সা দিলে সারা শহর জুড়ে রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে ব্যানার লাগানো যায়। কে কি ব্যানার লাগালো তাতে কিছু আসে যায় না। আমার কাজটাই আসল। প্রথম দিন থেকে দল করে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। দীর্ঘ দিন দীর্ঘ পথ অতিক্রম করেছি। কিন্তু কোনওদিন দলের বিরুদ্ধে এই ধরনের কথা বলিনি। মা’ও বলিনি। মাকে গালাগালিও দিইনি। যারা মাকে গালাগালি করে তাদের সম্বন্ধে কি বলব। দিলীপ ঘোষের মতো একজন উশৃংখল নেতা যদি কাউকে প্রশংসা করে সার্টিফিকেট দেন সেটা তাঁর ডিমোশান।”
Related Articles
বিশ্ববিদ্যালয়গুলিকে দুর্নীতি মুক্ত করতে অ্যান্টি করাপশন সেল রাজভবনে।
কলকাতা, ২ আগস্ট:- রাজভবনে খোলা হল দুর্নীতি বিরোধী সেল৷ আমজনতা যে কোনও দুর্নীতি নিয়ে এখানে অভিযোগ জানাতে পারবে৷ সেই অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন। তিনি জানান, গতকাল পয়লা আগস্ট থেকেই এই সেল কাজ শুরু করেছে। অ্যান্টি করাপশন সেল তৈরির প্রাথমিক কারণ বিশ্ববিদ্যালয়গুলিকে দুর্নীতিমুক্ত করা৷ তবে সার্বিক দুর্নীতি […]
আগামীকাল খানাকুলের বন্যা বিধস্ত এলাকায় পরিদর্শনে মুখ্যমন্ত্রী , তারই প্রস্তুতি চলছে জোরকদমে।
মহেশ্বর চক্রবর্তী , ৩ আগস্ট:- কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও জলাধারগুলি থেকে ব্যাপক পরিমানে জল ছাড়ার ফলে আরামবাগ মহকুমার বিস্তৃন এলাকা বন্যার জলে প্লাবিত হয়।কয়েক হাজার মানুষ অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। জলবন্দি মানুষদের উদ্ধার কার্যে নেমেছে কেন্দ্রীয় বায়ু সেনা থেকে শুরু করে এনডিআরএফের দল ও সিভিল ডিফেন্স। এই রখম এক ভয়ংকর বন্যা পরিস্থিতি সৃষ্টি […]
বুলা চৌধুরীর বাড়িতে পদ্মশ্রী চুরি! তদন্তে এলো সিআইডি দল।
হুগলি, ১৬ আগস্ট:- গতকাল হুগলির হিন্দমোটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু পদ্মশ্রী বুলা চৌধুরীর “সুন্দর বাড়ি” তে চুরির ঘটনা সামনে আসে। তার যাবতীয় পদক রাখা ছিল ঘরের আলমারিতে। সব কিছু চুরি হয়ে যায়। বুলা চৌধুরী এখন ওই বাড়িতে থাকেন না থাকেন কলকাতার বাড়িতে। ফাঁকা বাড়িতে তার সব পদক চুরির ঘটনা দেখে কেঁদে ফেলেন। সেই পদকের মধ্যে রাষ্ট্রপতির […]









