কলকাতা , ২৫ নভেম্বর:- সিলেবাস কমিটির প্রস্তাব মেনে রাজ্য সরকার আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কাটছাঁটের প্রস্তাবে সায় দিয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁট করা হবে বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, সিলেবাস কমিটি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব মেনে ২০২১ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানো হবে। বিষয়ভিত্তিক কী কী কমানো হচ্ছে তা মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেবে। বিভিন্ন অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে সিলেবাস কমানোর অনুরোধ আসছিল। তার জন্যই এই সিদ্ধান্ত।তবে স্কুল কবে থেকে খুলবে সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানাননি তিনি।
Related Articles
বর্ষণ এবং ভূমিধসে উত্তরবঙ্গের প্রায় তিনশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কলকাতা, ২২ অক্টোবর:- গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং ভূমিধসে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলা মিলিয়ে প্রায় তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। অন্যান্য জেলা ধরলে এই ক্ষতির পরিমাণ আরো বাড়বে। দুই জেলার ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই নবান্নে পাঠানো হয়েছে। এর মধ্যে কালিম্পং জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে […]
১৫ ই ডিসেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত ফের দুয়ারে সরকার।
কলকাতা, ১ ডিসেম্বর:- চলতি বছরের শেষ দুয়ারে সরকার কর্মসূচি আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। আগের মতই এবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। আগামী বছরেই লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যে আবার […]
ফের কোচবিহারে গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করলো পুলিশ ।
কোচবিহার, ৯ জুলাই:- ফের কোচবিহারের গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করলো পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে একটি অল্টো গাড়িতে ৫৪ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ আক্রারহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বাড়ি ত্রিপুরায়। তাঁর নাম সুরজিত বিশ্বাস। অন্যজন […]





