কলকাতা , ২৫ নভেম্বর:- সিলেবাস কমিটির প্রস্তাব মেনে রাজ্য সরকার আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কাটছাঁটের প্রস্তাবে সায় দিয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁট করা হবে বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, সিলেবাস কমিটি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব মেনে ২০২১ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানো হবে। বিষয়ভিত্তিক কী কী কমানো হচ্ছে তা মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেবে। বিভিন্ন অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে সিলেবাস কমানোর অনুরোধ আসছিল। তার জন্যই এই সিদ্ধান্ত।তবে স্কুল কবে থেকে খুলবে সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানাননি তিনি।
Related Articles
রাস্তা জুড়ে মাটি, বৃষ্টিতে পরপর দুর্ঘটনায় আহত পথচারীরা, বিক্ষোভ উত্তরপাড়ায়।
হুগলি, ৬ জুলাই:- গতকাল রাত থেকে জি টি রোড জুড়ে উত্তরপাড়ায় পড়ে আছে মাটি, আর সেখানেই পর পর বাইক দুর্ঘটনায় আহত অনেকেই। স্থানীয়দের অভিযোগ রাতে একাধিক লরি করে মাটি এই জি টি রোড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মাটি রাস্তায় পড়ে থাকছে। বৃষ্টিতে মাটি ভিজে পিচ্ছিল হয়ে যাওয়ায় ঘটছে দুর্ঘটনা। গতকাল রাত থেকে আজ […]
বড়দিন উপলক্ষে আলোর রোশনাই এ সেজে উঠবে রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর।
মহেশ্বর চক্রবর্তী, ২২ ডিসেম্বর:- বড়দিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় আলোর রোশনাইয়ে সেজে উঠবে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর। রীতি মেনেই ২৫ ডিসেম্বরের আগের দিন সন্ধ্যায় বিশ্বের সমস্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের পাশাপাশি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে আয়োজন করা হয় যিশুর উপাসনা ও বাইবেল পাঠ অনুষ্ঠান।সারা বিশ্বের রামকৃষ্ণ মঠ ও মিশনে ২৪ শে ডিসেম্বরই যিশুর উপসনা হয়।সেই […]
কাজ শুরু রাজ্য নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর পোর্টাল।
কলকাতা, ১০ ডিসেম্বর:- কাজ শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর পোর্টাল। কলকাতা পুরভোটে আমজনতার অভিযোগ শোনার জন্য কমিশন এবারই প্রথম ইলেকশন গ্রিভেন্স সিস্টেম চালু করেছে। গত পঁচিশে নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনার শ্রী সৌরভ দাস তা চালু করেছিলেন। এই ব্যবস্থার মাধ্যমে অভিযোগ এর নিষ্পত্তি হল কিনা তাও অভিযোগকারী জানতে পারবেন। এ পর্যন্ত […]











