তরুণ মুখোপাধ্যায় ,২২ মার্চ:- করোনা ভাইরাসের প্রকোপে রাশ টানতে আগামীকাল বিকেল চারটে থেকে কলকাতা সহ রাজ্যের ২৩ টি পুর শহরে লক ডাউন লাগু করা হচ্ছে।আগামীকাল থেকে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে রাজ্যের পুর শহরগুলিতে যাবতীয় পরিষেবা বন্ধ থাকবে । তবে সাধারণ মানুষের বিভ্রান্তী এড়াতে কোন কোন পণ্য ও পরিষেবা ‘লক ডাউনের’ আওতায় আসছে কোন পরিষেবা তার বাইরে থাকছে তা নিয়ে নবান্ন থেকে বিস্তারিত তথ্য -জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জরুরী সমস্ত পরিষেবা স্বাভাবিক থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে টেলিকম, ইন্টারনেট তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবা,ব্যাঙ্ক ও এটিএম রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে। খোলা থাকবে মুদি খানা, শাক সবজি, মাছ, মাংস, দুধ ও ফলের বাজার এবং মুদিখানার জিনিস ও খাবার বিক্রির হোম ডেলিভারি ও ইকমার্স পরিষেবা।
চালু থাকবে পেট্রোল পাম্প ও এলপিজি গ্যাস সরবারাহ। ওষুধের দোকান ও ওষুধ প্রস্তুত সংস্থার কাজ , স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক ভাবেই চলবে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা, আদালত এবং সংশোধনাগার পরিষেবা ,পুলিশ, সশস্ত্র বাহিনী ও আধা সামরিক বাহিনী,দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতর, সংবাদ মাধ্যমের কাজ নিয়ম মেনেই চলবে তবে ট্রেন বাস,মেট্রো, অটোরিকশ, ট্যাক্সি সহ গণ পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ থাকবে। কেবল মাত্র হাসপাতালে পৌছানোর জন্য গাড়ি ও অ্যাম্বুলেন্স পরিষেবা, বিমানবন্দর, স্টেশন ও বাস স্ট্যান্ড থেকে আসা যাওয়ার জন্য গাড়ি এবং অত্যবশকীয় পণ্য পরিবহণের জন্য গাড়ি চলবে। বন্ধ থাকবে সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, কারখানা, ওয়ার্কশপ । একমাত্র অপরিহার্য কোনও প্রয়োজন ছাড়া মানুষকে এই কদিন বাড়ি থেকে না বেড়নোর পরামর্শ দেওয়া হয়েছে ।Related Articles
লকডাউন চলাকালীন এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা।
হাওড়া,২৬ মার্চ:- লকডাউন চলাকালীন এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা। বুধবার সন্ধ্যেবেলা ঘটনাটি ঘটে সাঁকরাইল এর বানিপুর এলাকায়। মৃতের নাম লাল স্বামী, 32। মৃতের স্ত্রীর অভিযোগ তার স্বামী যখন দুধ আনতে বাইরে যাচ্ছিল সেই সময় বাড়ির বাইরে অকারণ জমায়েতের কারণে পুলিশ লাঠি চালায়। লাঠির আঘাতে অসুস্থ হয়ে পড়ে লাল। তাকে স্থানীয় হাজী এস টি মল্লিক হাসপাতালে […]
স্বাতীর ওপরই আস্থা চন্ডিতলার মানুষের।
সুদীপ দাস , ১৭ মার্চ:- তৃতীয় বারের জন্য তৃণমূল প্রার্থী হয়েছেন হুগলির চন্ডিতলা বিধানসভা কেন্দ্রে স্বাতী খন্দকার। গত দুটো বিধানসভা নির্বাচনে চন্ডীতলার মানুষ দুহাত ভরে মমতা ব্যানার্জির প্রার্থী স্বাতী খন্দকারকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছিল। এবারও সেই স্বতীর ওপরই আস্থা রেখেছেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত আকবর আলী খন্দকার এই বিধানসভা কেন্দ্রেই বিধায়ক ছিলেন তাঁর সহধর্মিনী স্বাতী […]
রাজীব, শুভেন্দুর নামে পোস্টার ব্যানার ছিঁড়ে হাওড়ার রাস্তায়। চাঞ্চল্য।
হাওড়া ,১৩ ডিসেম্বর:- রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর নামে পোস্টার নিয়ে গত কয়েকদিন ধরেই হাওড়ায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এবার সেই পোস্টার ব্যানার রাস্তায় ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। হাওড়ার বেলেপোল, কোনা এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় রবিবার সকালে সেই পোস্টার ছিঁড়ে পড়ে থাকতে দেখা গেল। কোথাও বা পোস্টার টাঙানো থাকলেও ছবিটা ছিঁড়ে দেওয়া হয়েছে। কোথাও […]






