হুগলি , ১৬ নভেম্বর:- হুগলি জেলার হিন্দমোটর দেশবন্ধু পার্ক এলাকায় এক পৌঢ়ের যৌন লালসার শিকার এক নাবালিকা। অভিযুক্ত নীলু ঘোষকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকার বাসিন্দারা। জানা যায় গতকাল রাতে নীলু ঘোষের মুদিখানা দোকানে কিছু জিনিস কিনতে যায় ওই নাবালিকা। এরপর দোকান ফাঁকা থাকার সুযোগে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করে পৌঢ় নীলু ঘোষ। ওই নাবালিকা তার পরিবারকে জানালে এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে গণধোলাই দেয় অভিযুক্ত পৌঢ়কে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্ত পৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নীলু ঘোষের কঠিন শাস্তির দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা।
Related Articles
বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটলেও, নির্বিঘ্নেই শেষ হলো দ্বিতীয় দফার ভোট।
কলকাতা, ২৬ এপ্রিল:- নির্বিঘ্নেই শেষ হল রাজ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সকালের দিকে বিক্ষিপ্তভাবে কিছু অশান্তির ঘটনা ঘটলেও বেলা গড়ানোর পরে নিস্তরঙ্গ হয়ে পড়ে ভোট প্রক্রিয়া। শুক্রবার ভোট হয়েছে উত্তরবঙ্গের তিন আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। বিকেল ৫টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী বাংলার তিন আসনে ভোটদানের হার ৭০ শতাংশের বেশি। যার মধ্যে সব […]
সন্মান বাঁচাতে রাজনীতি থেকে দিলীপ ঘোষকে অবসর নেবার নিদান কল্যাণের।
হুগলি , ১৬ জানুয়ারি:- বিজেপির টাকা আছে, সিবিআই আছে, ইডি আছে অনেক কিছু আছে তবুও বলবো ২০০ বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জি বাংলায় ক্ষমতায় আসছে দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির। আজ হুগলির শেওড়াফুলি রাজবাড়ী মাঠে এক দলীয় সভায় এ কথা বলেন সংসদ। পাশাপাশি তিনি বলেন দেশজুড়ে বিভিন্ন মন্দির, আশ্রম এর পুরোহিতরা ধর্ষণ করছে কিন্তু বিজেপি […]
বালিতে ভয়াবহ দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক গাড়ি আটক, অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের।
হাওড়া, ২১ জানুয়ারি:- গতকাল বালির নিশ্চিন্দা সাঁপুইপাড়ায় ভয়াবহ দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক গাড়িটি পুলিশ আটক করেছে। নিশ্চিন্দা থানা সূত্রের খবর, শুক্রবার রাতেই গাড়িটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর ওই যুবকরা বিলাসবহুল গাড়িটি ফেলে পালিয়েছিল। তবে, অভিযুক্ত গাড়ি চালক সহ গাড়িতে থাকা অন্য যুবকদের খোঁজ চলছে। গতকাল সকালে বালির নিশ্চিন্দার সাঁপুইপাড়ায় ঘটে ওই মর্মান্তিক ঘটনা। […]








